Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার তেলের টাকা চাওয়ায় গাড়িচাপায় হত্যা, সাবেক যুবদল নেতা আটক
ঢাকা বিভাগীয় সংবাদ স্লাইডার

তেলের টাকা চাওয়ায় গাড়িচাপায় হত্যা, সাবেক যুবদল নেতা আটক

By Shamim Rezaজানুয়ারি 16, 20262 Mins Read

রাজবাড়ীতে তেলের টাকা চাওয়ায় ফিলিং স্টেশনের এক কর্মচারীকে গাড়িচাপায় হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজনসহ দুজন ও তার সহযোগী কামালকে আটক করেছে পুলিশ।

যুবদল নেতা

Advertisement

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রিপন সাহা (২৯)। তিনি সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সোয়া ৪টার দিকে একটি কালো রঙের পাজেরো জিপ ফিলিং স্টেশনে আসে। যার নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬। গাড়ি থেকে আবুল হাশেম সুজন নেমে পাম্প কর্মচারী রিপন সাহাকে পাঁচ হাজার টাকার অকটেন ভরার নির্দেশ দেন। তেল নেওয়ার পুরো সময় তিনি রিপনের পাশে দাঁড়িয়ে ছিলেন। তেল নেওয়া শেষ হলে টাকা পরিশোধ না করেই গাড়িতে উঠে পড়েন। পরে চালককে গাড়ি স্টার্ট দিতে বলেন। টাকা চাইতে রিপন গাড়ির পেছনে গেলে চালক গতি বাড়িয়ে দেন। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিপন মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী করিম ফিলিং স্টেশনের কর্মচারী নজরুল ইসলাম বলেন, ‘‘গাড়িটি প্রায় একশ গজ দূরে গিয়ে রিপনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে রিপনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।’’

এ-সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ এ প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনের ব্যক্তিগত প্রাইভেটকার মেসার্স করিম ফিলিং স্টেশন থেকে তেল নেয়। এরপর সুজন নিজে একটি কাগজে কিছু লিখে সেটা পাম্প কর্মচারী রিপনকে দেখান। এর কিছুক্ষণ পর সুজন গাড়িতে উঠে পড়েন। পরে চালক গাড়ি স্টার্ট দিলে রিপন গাড়ির সঙ্গে দৌড়াতে শুরু করেন। গাড়িটি আটকানোর চেষ্টা করলে একপর্যায়ে রিপন ওই গাড়ির নিচে চাপা পড়েন।

আবুল হাশেম সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। তিনি ২০১৮ সালে জেলা যুবদলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।

এ বিষয়ে করিম গ্রুপের ম্যানেজার ইমরান হোসেন জীবন বলেন, ‘‘এটি নৃশংস হত্যাকাণ্ড। কোম্পানির পক্ষ থেকে নিহতের পরিবারের পাশে দাঁড়ানো হবে এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে।’’

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মোহম্মদ মিজানুর রহমান জানান, ‘‘তেলের টাকা না দিয়ে পালানোর সময় ফিলিং স্টেশনের কর্মচারী রিপন গাড়িচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’’

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, ‘‘অভিযুক্ত সুজন ও তার সহযোগী কামালকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে সুজনের প্রাইভেটকারটি। সুজনের বিরুদ্ধে অস্ত্রসহ তিনটি মামলা রয়েছে। একটি মারামারি মামলায় কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি।’’

কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা

এদিকে, রিপনের মৃত্যুর খবরে তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কান্নাজড়িত কণ্ঠে পবিত্র সাহা বলেন, ‘‘রিপনের জন্য আজই মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল। কিন্তু, তার আগেই আমার সব শেষ হয়ে গেল। আমি এই হত্যার বিচার চাই।’’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জুন 14, 2026
পরীক্ষার ফি

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত

জুন 14, 2026
ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

জুন 14, 2026
Latest News
মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

পরীক্ষার ফি

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত

ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

বড় পতন

যে কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সরিয়ে ফেলা

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

সীমান্তে উত্তেজনা

পুশইনে বিএসএফকে ব্যর্থ করে দিচ্ছে বিজিবি, সীমান্তে উত্তেজনা

জেল আপিল

শিশু রামিসা হত্যা: জেল আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

ফের উত্তাল

সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল

বৈঠক করবেন

আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

চুক্তি

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa