তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০২৬-এ ঐতিহাসিক জয় অর্জনের পর প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা থালাপতি বিজয়। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বচ্ছতা, যুবশক্তির ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

নিজের দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে)-এর এই বড় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বিজয় বলেন,“দলের শুরু থেকেই আমরা উপহাস ও সমালোচনার মুখে পড়েছি। কিন্তু আমরা তা অতিক্রম করে শুধুমাত্র মানুষের ওপর ভরসা রেখে সাহসের সঙ্গে নির্বাচনী লড়াই চালিয়ে গেছি।”
তিনি আরও বলেন,“এই নির্বাচন পুরো ভারতীয় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। আমরা এটিকে ‘অলৌকিক নির্বাচন’ বলেছিলাম, এবং সেটি এখন সত্য প্রমাণিত হয়েছে।”
বিজয় অভিযোগ করেন, নিরপেক্ষতার আড়ালে অনেক সময় তাদের বিরুদ্ধে কটাক্ষ ও অপপ্রচার চালানো হয়েছে। তবে তামিলনাড়ুর জনগণ সবসময় তাদের পাশে থেকেছেন বলেও তিনি উল্লেখ করেন।
“আমরা রাজনীতিতে এসেছি মানুষের ঋণ শোধ করতে, আর সেই মানুষই আমাদের নিঃশর্ত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে”- বলেন থালাপতি।
নিরঙ্কুশ আসনে জয়ী হলেও সরকার গঠন করতে হলে ১১৮ আসন প্রয়োজন, কিন্তু বিজয়ের দল পেয়েছে ১০৮টি আসন। টিভিকে ১০ আসন পিছিয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের জন্য বিজয়কে এখন অন্য ছোট দলগুলোর সমর্থন নিতে হবে। সম্ভাব্য মিত্রদের মধ্যে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, পিএমকে এবং বামপন্থী দলসমূহ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অন্যদিকে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর নেতা খুশবু সুন্দরও টিভিকে নেতা বিজয়কে এনডিএ জোটে যোগ দিয়ে সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। ইন্ডিয়া.কম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


