Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অযোধ্যায় নতুন মসজিদের নির্মাণ কাজ শুরু হবে যেদিন থেকে
আন্তর্জাতিক

অযোধ্যায় নতুন মসজিদের নির্মাণ কাজ শুরু হবে যেদিন থেকে

By Shamim RezaJanuary 22, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্ক শেষে ভারতের অযোধ্যায় রাম মন্দিরের বর্ণাঢ্য উদ্বোধন হয়ে গেলো। সোমবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই উদ্বোধন করা হয় মন্দিরটির। এখন প্রশ্ন উঠেছে, মন্দিরের পাশাপাশি নতুন করে মসজিদ বানানোর কথা ছিল, সেটি বাস্তবায়ন হবে কবে?

অযোধ্যায় নতুন মসজিদ

Advertisement

২০১৯ সালে অযোধ্যা মামলায় ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় বাবরি মসজিদের বিতর্কিত জায়গাটি একটি ট্রাস্টকে দেওয়া যেতে পারে এবং সেখানে একটি রাম মন্দির তৈরি করা যেতে পারে।

একইভাবে, উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডকে বলা হয় তাদেরকে পাঁচ একর জমি দেওয়া হবে যেখানে তারা একটি মসজিদ তৈরি করতে পারবে।

হিন্দু বিশ্বাস মতে অযোধ্যা তাদের দেবতা রামের জন্মভূমি। আজকের রাম মন্দিরের স্থলে ১৬ শতকে মুগল শাসনামলে নির্মিত হয়েছিল বাবরি মসজিদ। এটি নিয়ে ভারতের সংখ্যাগুরু হিন্দু ও সংখ্যালঘু মুসলমানদের মধ্যে বিরোধ দীর্ঘ দিনের।

হিন্দুদের দাবি, রাম যেখানে জন্মেছিলেন ঠিক সেই জায়গায় একটি মন্দিরের ধ্বংসাবশেষের ওপরে মুসলিম ‘আক্রমণকারীরা’ বাবরি মসজিটটি নির্মাণ করেছিল। ১৯৯২ সালে কট্টরপন্থি হিন্দু জনতা মসজিদটি গুড়িয়ে দেয়। যার জেরে সৃষ্ট দাঙ্গায় প্রায় ২ হাজার মানুষ নিহত হয়। নিহতদের বেশিরভাগই মুসলমান ছিলেন।

২০১৯ সালে অযোধ্যা মামলায় ভারতের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে বলা হয়, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করা বেআইনি ছিল। তবে আদালতে যেসব প্রমাণ উপস্থাপন করা হয়েছে তাতে এটা বোঝা যাচ্ছে মসজিদের জায়গায় একটি অ-ইসলামিক স্থাপনা ছিল।

মসজিদ নির্মাণ কাজের দেখভাল করার দায়িত্ব দেওয়া হয় ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনকে (আইআইসিএফ)। তাদের ডেভেলপমেন্ট কমিটির প্রধান হাজি আরফাত শেখ গত সপ্তাহে বলেছিলেন, পবিত্র রমজান মাস শেষে আগামী মে মাসে নতুন জায়গায় মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। মসজিদটি নির্মাণ করতে তিন থেকে চার বছর সময় লাগবে।

এদিকে, সুপ্রিম কোর্টের রায় আসার কয়েক মাসের মধ্যেই ১৮ কোটি মার্কিন ডলার ব্যয়ে রাম মন্দির নির্মাণ কাজ শুরু হয়ে যায়।

আর মসজিদ নির্মাণের জন্য বরাদ্দকৃত জায়গাটি অযোধ্যা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ধান্নিপুর গ্রামে। নতুন মসজিদ নির্মাণের জন্য তহবিল সংগ্রহ করতে মুসলমানদের হিমশিম খেতে হচ্ছে।

আইআইসিএফ প্রধান জাফর আহমেদ ফারুকি জানান, ‘আমরা কারো কাছে সাহায্য চাইনি.. তহবিল সংগ্রহের জন্য পাবলিক মুভমেন্টও করা হয়নি।’

এদিকে বিজেপিসহ ভারতের হিন্দু জোট প্রায় তিন দশক আগে থেকে রাম মন্দির নির্মাণের জন্য জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহ শুরু করে যার পরিমাণ ৩ হাজার কোটি রুপির (৩৬ কোটি মার্কিন ডলার) বেশি।

আইআইসিএফ এর সম্পাদক আতহার হুসাইনের মতে মসজিদ নির্মাণ কাজ দেরি হওয়ার আরও কিছু কারণ আছে। মসজিদের মিনারের মতো কাঠামোতে আরও ঐতিহ্যগত উপাদান যুক্ত করার জন্য সেগুলো পুনরায় আঁকতে হয়েছে। এছাড়া, মসজিদ প্রাঙ্গণে ৫০০ শয্যার একটি হাসাপাতাল নির্মাণের পরিকল্পনাও তারা করেছেন।

হোয়াটসঅ্যাপ গোপন কথা শুনছে কিনা যেভাবে বুঝবেন

আগামী কয়েক সপ্তাহের মধ্যে সর্বসাধারণের কাছ থেকে তহবিল সংগ্রণের উদ্যোগও শুরু করা হয়ে বলে জানান হাজি আরফাত শেখ। যিনি বিজেপির একজন নেতা। নতুন মসজিদের নাম রাখা হয়েছে ‘মসজিদ মুহাম্মদ বিন আব্দুল্লাহ’। বাবরি মসজিদটি মুগল সম্রাট বাবরের আমলে নির্মিত হয়েছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

July 5, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026

Latest News

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa