জুমবাংলা ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর করা হয়েছে।

Omar

Advertisement

এ ঘটনায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি নিজে বাদী হয়ে মামলা দিতে থানায় গেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরে তার বাসভবনে হামলা করেন।

জানা গেছে, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের গত জানুয়ারির সংসদ নির্বাচনের আগমুহূর্তে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন। এনিয়ে রাজাপুর উপজেলা বিএনপির লোকজনের মধ্যে ক্ষোভ রয়েছে।

বৃহস্পতিবার ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে আসছেন- এমন আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে একটি গ্রুপ উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা করেন। এসময় ইটপাটকেল ছুড়ে জানালার গ্লাস ভাঙচুর করা হয়।

পরে সকাল পৌনে ৯টার দিকে শাহজাহান ওমর গাড়ি নিয়ে রাজাপুরে ঢুকতে উপজেলার সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়ি ভাঙচুর করা হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। আহতাবস্থায় গ্রামের মধ্য দিয়ে প্রান্তিক পথ ঘুরে সাংগর গ্রামের বাড়িতে অবস্থান নেন তিনি। কিছুক্ষণ পরে সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাইরে থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখেন। এসময় কাঁঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ।

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করে ব্যবহারের অনুপোযোগী করা হয়েছে। আমাকেও আহত করেছে। ইচ্ছে ছিল বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেব। কিন্তু এখন তো আমার গাড়ি নাই, কীভাবে সেখানে যাব? আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় এসেছিলাম মামলা দিতে। পুলিশ আমাকে কাঁঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার করলো। কিন্তু আমার নামে মামলা আছে, তা জানতাম না।

সিটি কলেজ সরিয়ে দেওয়ার দাবি ঢাকা কলেজের

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কাঁঠালিয়া থানায় একটি নিয়মিত মামলা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.