Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পেঁয়াজের কলি বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন কৃষকরা
ঢাকা বিভাগীয় সংবাদ

পেঁয়াজের কলি বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন কৃষকরা

By Shamim RezaFebruary 16, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : মাদারীপুরে এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। পেঁয়াজ ঘরে তোলার আগেই কলি বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন কৃষকরা। প্রতিবছর পেঁয়াজ কলি ফেলে দিলেও এবার তা বিক্রি করে লাভের মুখ দেখছেন তারা। এক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতিসহ কৃষকদের নানা পরামর্শ দেয়ার কথা জানালেন স্থানীয় এক কৃষি কর্মকর্তা।

পেঁয়াজের কলি

Advertisement

মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুর গ্রামের কৃষক আবুল কালাম মুন্সি ও জালালপুরের কৃষক হোসেন মোল্লা। পাশাপাশি ফসলি জমি তাদের। কয়েক বিঘা জমিতে প্রতিবছর পেঁয়াজ চাষ করে কলি ফেলে দিতেন। কিন্তু এবার পাইকাররা মাঠ থেকে সরাসরি কিনে নিচ্ছেন পেঁয়াজ কলি। দামও পাচ্ছেন ভাল। তাই মুখে আনন্দের হাসি তাদের।

একই অবস্থায় কালকিনি ও শিবচর উপজেলার অধিকাংশ চাষি। কদিন বাদে নতুন পেঁয়াজ ঘর তুলবেন তারা। তার আগেই কলি বিক্রি করে আয় করছেন লাখ লাখ টাকা। এতে পরিবারে ফিরছে সচ্ছলতাও।

চাষি আবুল কালাম মুন্সি বলেন, প্রতি বছর কলি ফেলে দিতাম। এবার মাঠ থেকেই কলি বিক্রি করছি। এতে ভালই লাভ হচ্ছে।

আরেক চাষি হোসেন মোল্লা বলেন, কলি এমনিতেই পেঁয়াজ থেকে কেটে ফেলতে হয়। তা নাহলে পেঁয়াজ বড় হয় না। সেই কলি বিক্রি করে এবার পরিবারের সচ্ছলতা ফিরেছে।

জসিম মৃধা নামে এক চাষি জানান, প্রতি কেজি কলি পাইকারি বিক্রি হচ্ছে ৫-১২ টাকায়। ফসলের মাঠ ও সড়কের আশপাশে ফড়িয়া ব্যবসায়ীরা ন্যায্যদামেই কিনছেন কলি। যা চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ খুলনা ও বরিশালের বিভিন্ন এলাকায়। ফলে জসিম মৃধা মনে করছেন, ফড়িয়া ব্যবসায়ীরা প্রতি বছর এখান থেকে কলি পাইকারি কিনে নিলে কৃষকদের ভাল হবে।

একই অবস্থা ফড়িয়া ব্যবসায়ীদেরও। তেমনই একজন বাবুল মহাজন জানালেন, ক্রেতাদের চাহিদা মতো কলি সংগ্রহ করে বিভিন্ন জেলার হাটবাজারে বিক্রি করে থাকেন তারা। এতে ভালো লাভ হচ্ছে। সামনের বছর পরিকল্পনা করে এ ব্যবসায় নামবেন তারা।

কৃষি বিভাগ সূত্র জানায়, আধুনিক পদ্ধতিতে চাষাবাদে পেয়াজের বাম্পার ফলন হয়েছে। আর পোকা দমনে মাঠ পর্যায়ে পরামর্শ দিতে কাজ করছে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা। জেলায় গত বছর ৪ হাজার ৪৮১ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৫২ হাজার ৯১৬ মেট্রিক টন। এবার ৫ হাজার ৫৯০ হেক্টর জমিতে পেঁয়াজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৬ হাজার ১২ মেট্রিক টন।

সবজির দাম কমলেও বেড়েছে গরুর মাংসের

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামার বাড়ি) উপ-পরিচালক সন্তোষ চন্দ চন্দ্র জানান, কৃষি বিভাগ থেকে চাষিদের পরামর্শ প্রদান করায় ও দিক নির্দেশনা দেয়ায় এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। চাষিরা কলি থেকে যেমন লাভ করতে পারছেন, তেমনি পেঁয়াজ থেকেও এবার বেশ লাভবান হবেন বলে আশা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

June 25, 2026
Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

June 25, 2026
Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

June 25, 2026

Latest News

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Loha

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

মরদেহ

ঘরে চিরকুট রেখে মসজিদে পাওয়া গেলো ইমামের ঝুলন্ত মরদেহ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa