আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগানের অবস্থান। পর্যটকদের জন্য আগামী রোববার বাগানটির দরজা খুলে যাচ্ছে। টিকিট কেটে দেশি-বিদেশি পর্যটক বর্ণিল টিউলিপের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

টিউলিপ বাগান

Advertisement

কাশ্মীরের শ্রীনগরের পাহাড়ঘেরা ডাল হ্রদ-লাগোয়া এ টিউলিপ বাগানের নাম ‘ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন’। আগামী রোববার থেকে টিউলিপের চোখ জুড়ানো সৌন্দর্য পর্যটক ও দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন।

এশিয়ার সবচেয়ে বড় এ টিউলিপ বাগানে ঘুরতে হলে পাঁচ বছরের বেশি বয়সী ভারতীয় পর্যটক ও দর্শনার্থীকে গুনতে হবে ৬০ রুপি। বিদেশি পর্যটক ও দর্শনার্থীর জন্য প্রবেশ মূল্য জনপ্রতি ১৫০ রুপি।

এবারের মৌসুমে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে কাশ্মীরের টিউলিপ বাগানটি। আশা করা যাচ্ছে, আগামী মাসের শেষ নাগাদ বাগানটিতে রং-বেরঙের টিউলিপ ফুটে থাকবে। ওই সময় পর্যন্ত পর্যটক ও দর্শনার্থীরা বাগানটিতে ভ্রমণ করতে পারবেন।

২০০৮ সালে কাশ্মীরে গড়ে তোলা হয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। ওই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন গুলাম নবী আজাদ। মূলত শীত ও গ্রীষ্মের মাঝামাঝি সময়ে পর্যটকদের মনোযোগ কাড়তে তাঁর উদ্যোগে এশিয়ার সবচেয়ে বড় এই টিউলিপ বাগানের যাত্রা শুরু।

টিউলিপ বাগানটির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন ইনামুউলুরেহমান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, প্রতি বছর এ বাগানের পরিধি বাড়ছে। টিউলিপের নতুন নতুন জাত যুক্ত করা হচ্ছে। বাগানটির উন্নয়নে আর ফুলের মান ধরে রাখতে আমাদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। টাইমস নাউ।

খোলা আকাশের নিচে অদ্ভুদ এক হোটেল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.