Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিনোদন অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো মিমিকে
বিনোদন

অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো মিমিকে

By Shamim Rezaজানুয়ারি 27, 20262 Mins Read

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁতে অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনুষ্ঠান চলাকালীন আয়োজকরা অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেন তৃণমূলের এই প্রাক্তন সংসদ সদস্যকে। রবিবার (২৬ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

 মিমি

Advertisement

সোমবার (২৭ জানুয়ারি) মিমি চক্রবর্তী তার ইনস্টাগ্রাম স্টোরিতে পুরো ঘটনা বর্ণনা করে একটি পোস্ট দিয়েছেন। তাতে এমন অভিযোগ করেন মিমি।

ঘটনার বর্ণনা দিয়ে এই অভিনেত্রী বলেন, “আমাকে নয়াগোপালগঞ্জ যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে বনগাঁয়ের একটি অনুষ্ঠানে পারফর্মের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে পারফরম্যান্স চলাকালীন দর্শকদের সামনে হঠাৎ করে আমাকে মঞ্চ ছেড়ে চলে যেতে বলা হয়।”

মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ করে মিমি চক্রবর্তী বলেন, “অনুষ্ঠানে বহু মানুষ আমার জন্য অপেক্ষা করেছিলেন, তারা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। অনেকেই সেখানে ছিলেন, যারা আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু সকলের সামনে আমাকে অপমান করা হয়। জনসম্মুখে আমার সম্মানহানি করা হয়। তারপরও শান্তভাবে আমি মঞ্চ ছেড়ে চলে আসি।”

আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে মিমি চক্রবর্তী বলেন, “এ ঘটনা নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছি। আমি যদি আজ চুপ থাকি, তাহলে এমন ঘটনা আগামীকালও ঘটবে।”

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠানে দেরি করে যাওয়ার কারণে মঞ্চেই অপমানের শিকার হন মিমি চক্রবর্তী। এ ঘটনা নিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

তবে দেরি করে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মিমি। অন্য একটি ইনস্টাগ্রাম পোস্টে এই অভিনেত্রী বলেন, “আত্মসম্মান, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মধ্য দিয়ে আমি আমার ক্যারিয়ার গড়ে তুলেছি। মঞ্চের পেছনে নিজের গাড়িতে ২০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করেছি সম্মান রক্ষার্থে। কারণ তখনো অন্য একজন শিল্পী তার পরিবেশনা শেষ করছিলেন। তারপরও মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের মুখোমুখি হতে হয়েছে। প্রতিশোধের জন্য নয়, জবাবদিহির জন্যই আইনি পথ বেছে নিয়েছি। কারণ আমরা যদি সীমারেখা না টানি, তাহলে এটা অন্যদের সঙ্গেও ঘটতেই থাকবে।”

মিমি চক্রবর্তী আগের মতো অভিনয়ে সরব নন। ২০২৪ সালে তাকে দুটো সিনেমায় দেখা যায়। একই বছর বাংলাদেশের ‘তুফান’ সিনেমার আইটেম গানে পারফর্ম করে তাক লাগিয়ে দেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রক্তবীজ টু’। গত বছর মুক্তি পায় এটি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বর্তমানে মিমির হাতে দুটো সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার শুটিং শেষ করেছেন; আর ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। এটি পরিচালনা করছেন সৃজিত মুখার্জি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শাবানা

কোটি বাঙালির হৃদয়ের ‘রানি’ শাবানা

জুন 16, 2026
অভিনেত্রী সঞ্চিতা উগালে

ঘরে ঝুলছিল অভিনেত্রীর দেহ, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

জুন 16, 2026
ব্রাজেন্টিনা

প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া, আসছে ‘ব্রাজেন্টিনা’

জুন 16, 2026
Latest News
শাবানা

কোটি বাঙালির হৃদয়ের ‘রানি’ শাবানা

অভিনেত্রী সঞ্চিতা উগালে

ঘরে ঝুলছিল অভিনেত্রীর দেহ, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

ব্রাজেন্টিনা

প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া, আসছে ‘ব্রাজেন্টিনা’

মাধুরী

মাধুরী দীক্ষিত রোগা ছিলেন বলে বিয়ে হয়নি—গুজব নাকি সত্য?

জামাল

ফুটবল মাঠের পর এবার পর্দায় জামাল ভূঁইয়া, শুরু ‘ব্রাজেন্টিনা’ শুটিং

রাহুল

অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তভার নিল সিআইডি, বাড়ছে রহস্য

সঞ্চিতা

মুম্বাইয়ে নিজ বাসা থেকে উদ্ধার অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ

sanchita

বাসা থেকে অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্যের জট

প্রিন্সেস রোজী

লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’

বিজয়-রাশমিকা

বিয়ের পর বড় সিদ্ধান্ত নিলেন বিজয়-রাশমিকা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa