Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Jobs ইউএস-বাংলার নিজস্ব অর্থায়নে ট্রেইনি এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ
Jobs

ইউএস-বাংলার নিজস্ব অর্থায়নে ট্রেইনি এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ

By iNews DeskOctober 30, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নিজস্ব অর্থায়নে ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে। দেশের মানব সম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে ইউএস-বাংলা। দক্ষ জনশক্তি তৈরিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এভিয়েশন সেক্টরে দক্ষ পাইলট, ইঞ্জনিয়ারসহ টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কর্মী তৈরি করছে, যার মাধ্যমে দেশের আকাশ পরিবহন লাভবান হচ্ছে।

ইউএস-বাংলার নিজস্ব অর্থায়নে ট্রেইনি এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ

Advertisement

অগ্রসরমান বাংলাদেশের এভিয়েশন খাত। এভিয়েশন সেক্টরের ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার সংকটে পতিত হচ্ছে বিশ্বের প্রায় সব বিমানসংস্থা। আর এই সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা অত্যন্ত দক্ষ ও সাহসিকতার সহিত ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার তৈরির উদ্যোগ নিয়েছে।

যেকোনো বিমানসংস্থার বিমানবহরে এয়ারক্রাফট সংযুক্তির সাথে সাথে অতিরিক্ত ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয়তা দেখা দেয় কিন্তু তা সহজেই স্বল্পতম সময়ে পূরণ করা যায় না। বহরে নতুন এয়ারক্রাফট সংযোজন ও নতুন রুটের ব্যাপ্তি ঘটানোর পূর্বেই ইঞ্জিনিয়ার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা এয়ারলাইন্সের সুষ্ঠু ও সঠিক পরিকল্পনারই অংশ।

পরিকল্পনা আর বাস্তবায়নকে সাথে নিয়ে এগিয়ে চলা ইউএস-বাংলা ২০১৪ সালের ১৭ জুলাই দু’টি ড্যাশ৮-কিউ৪০০ নিয়ে যাত্রা শুরু করেছে। বর্তমানে ৮টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৯টি এটিআর ৭২-৬০০সহ মোট ২০টি এয়ারক্রাফট আছে বিমানবহরে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের মধ্যে দু’টি ৪৩৬ আসনের এয়ারবাস-৩৩০ যুক্ত করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

একটি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয়তা রয়েছে সর্বাগ্রে। অতিরিক্ত চাহিদা পূরণে ইউএস-বাংলা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে। যে সকল মেধাবী বাংলাদেশী শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসিতে ইংরেজী, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গনিতে জিপিএ ৪.৫সহ জিপিএ ৪ অথবা ‘ও’ লেভেলে পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গনিতে নূন্যতম ৫ বিষয়ে গ্রেড-এ এবং ‘এ’ লেভেলে গনিত, রসায়ন ও পদার্থবিজ্ঞান সহ নুন্যতম ২ বিষয়ে গ্রেড-বি পেয়েছেন তারা আবেদনের জন্য যোগ্য হবেন। প্রার্থীকে ইংরেজীতে দক্ষ হতে হবে। চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীরাও আবেদন করার সুযোগ পাবেন।

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে এবং অন্য কোনো দেশের নাগরিক হতে পারবে না। আবেদনের সময় বয়স হতে হবে সর্বোচ্চ ২৫ বছর। উচ্চতা – ১৬০ সেন্টিমিটার (৫ফুট ৩ইঞ্চি) হতে হবে। প্রার্থীর ওজন হতে হবে বিএমআই এর উচ্চতার আনুপাতিক হারে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬। অধুমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে। যেকোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজী, গনিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন), অ্যাপটিটিউড, সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা। সকল পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এর জন্য নির্বাচন করা হবে।

সফলভাবে দুই বছর মেয়াদী ট্রেনিং শেষ করার পর ইউএস-বাংলা এয়ারলাইন্সে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন। অন্যান্য সুবিধাসহ পর্যায়ক্রমে বেতন ধার্য হবে মাসিক দুই লাখ টাকা। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সম্পূর্ণ বিনা খরচে খাবারের ব্যবস্থা, এয়ার টিকেট। একজন প্রশিক্ষণার্থীর স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার অপেক্ষায় থাকবে ইউএস-বাংলা। সাথে এভিয়েশনে দক্ষ জনশক্তি তৈরিতে ইতিহাস সৃষ্টি করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

অনলাইনে আবেদন করা যাবে- এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার প্রোগ্রামের জন্য https://tame.usbair.com । আবেদনের শেষ তারিখ নভেম্বর ২০, ২০২৩। যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
SSC MTS Havaldar Result 2025 declared, 8,071 shortlisted for PET

SSC MTS Havaldar Result 2025 declared, 8,071 shortlisted for PET

August 5, 2026

চাকরি দিচ্ছে ব্র্যাক ব্যাংক, আবেদন করুন অনলাইনে

December 18, 2024
nator

নাটোর জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা

December 15, 2024

Latest News

SSC MTS Havaldar Result 2025 declared, 8,071 shortlisted for PET

SSC MTS Havaldar Result 2025 declared, 8,071 shortlisted for PET

চাকরি দিচ্ছে ব্র্যাক ব্যাংক, আবেদন করুন অনলাইনে

nator

নাটোর জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা

লোক নেবে সেভ দ্য চিলড্রেন

Sena

এসএসসি পাসে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

ওয়ালটনে চাকরি, প্রতি বছর বেতন বৃদ্ধির সুবিধা

16

এসএসসি পাসে বিমান বাংলাদেশে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

City

এসএসসি পাসেই সিটি গ্রুপে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

bsti

১৩টি পদে ৯৭ জনকে নিয়োগ দেবে বিএসটিআই, ঘরে বসেই আবেদন

alarafa islami bank

আল-আরাফাহ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa