Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা অর্ধ লক্ষাধিক শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু
জাতীয় শিক্ষা

অর্ধ লক্ষাধিক শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু

By Shamim RezaFebruary 29, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সারাদেশে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ৫০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেবে সরকার। শূন্য পদের বিপরীতে এ নিয়োগ দিতে আজ (২৯ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। যা চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। আর ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মার্চ রাত ১২টা পর্যন্ত।

শিক্ষক নিয়োগ

Advertisement

এর আগে বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

এনটিআরসিএ কর্মকর্তারা বলছেন, এই শূন্য পদের তালিকা চাওয়ার মাধ্যমে ৫০ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হলো। শূন্য পদের তালিকা পাওয়ার পর তা যাচাই করে দ্রুত সময়ের মধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং চলতি বছরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে।

জানা গেছে, ২০২২ সালের ১ ডিসেম্বর চতুর্থ গণবিজ্ঞপ্তি দিয়েছিল এনটিআরসিএ। এরপর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত শূন্যপদ ধরে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে ৫০ থেকে ৫৫ হাজারের বেশি পদ ফাঁকা থাকতে পারে।

এনটিআরসিএ সূত্র বলছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য দ্রুত সময়ের মধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রকাশ করতে যাচ্ছে সরকার। তার আগে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন্ন পদের তালিকা সংগ্রহ করা হবে। সেজন্য আজ এই তথ্য দেওয়ার ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে এনটিআরসিএ।

নির্দেশনায় বলা হয়েছে, ৫ম নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে অনলাইনে এমপিওভুক্ত শূন্য পদের চাহিদা সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। আর ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মার্চ রাত ১২টা পর্যন্ত।

এতে আরও বলা হয়েছে, ৫ম গণবিজ্ঞপ্তির আওতায় এনটিআরসিএ-এর অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে নতুনভাবে চাহিদা প্রদান করতে হবে। পূর্বের কোনও গণবিজ্ঞপ্তির আওতায় চাহিদা কোনভাবেই বহাল থাকবে না। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে পুনরায় সব শূন্য পদের চাহিদা পাঠাতে হবে। অফলাইনে, হার্ডকপিতে অথবা ই-মেইলে কোনও চাহিদা গ্রহণযোগ্য হবে না।

এনটিআরসিএ জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানরা তাদের নিজস্ব User ID এবং Password ব্যবহার করে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা এনটিআরসিএ এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) e-Requisition প্লাটফরমে প্রবেশ করে অনলাইন ফরমটি পূরণপূর্বক শুধুমাত্র MPO ভুক্ত শুন্যপদের পদ লিখে পাঠাবেন‌। অনলাইন ফরমটি পূরণের সময় এনটিআরসিএ’র ওয়েবসাইটে দেওয়া ই-রিকুইজিশন সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

রুই মাছের তেল হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শূন্য পদের তালিকাটি ই-রিকুইজিশন গ্রহণকালে একইসঙ্গে আঞ্চলিক পরিচালক বা উপপরিচালক যাচাই করতে পারবেন। প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শূন্য পদের তালিকায় কোনও ভুল লক্ষ্য করলে আঞ্চলিক পরিচালক বা উপপরিচালক সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারকে অবহিত করবেন।‌ জেলা শিক্ষা অফিসার তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ই-রিকুইজিশনটি সংশোধনপূর্বক নির্ধারিত তারিখের মধ্যেই এনটিআরসিএ বরাবর Submit করবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Sikkha

প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন

July 9, 2026
shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

July 9, 2026
ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

July 9, 2026

Latest News

Sikkha

প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন

shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa