Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ওরস্যালাইন-টেস্টি স্যালাইন তৈরি হয় ফরিদপুরের নকল কারখানায়
বিভাগীয় সংবাদ

ওরস্যালাইন-টেস্টি স্যালাইন তৈরি হয় ফরিদপুরের নকল কারখানায়

By Saiful Islamমে 16, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশের উল্লেখযোগ্য ব্র্যান্ডের স্যালাইন তৈরির একটি নকল কারাখানার সন্ধান মিললো ফরিদপুরে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর দেওয়া তথ্যমতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (১৪ মে) রাত অভিযান চালিয়ে সিলগালা করেন ওই নকল কারখানা। একই সঙ্গে কারখানা মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ওই কারখানায় শুধু স্যালাইনই নয়, বিভিন্ন নামী দামী ব্র্যান্ডের শিশু খাদ্যের মোড়কের সদৃশ্য মোড়কে তৈরি হচ্ছিল নানা ধরনের শিশু খাদ্যও।

Advertisement

সরেজমিন কারখানা ও গোডাউনে গিয়ে দেখা যায়, দেখতে হুবুহু এসএমসি ওরস্যালাইনের মত নকল ওরস্যালাইন এবং ইউনিভার্সেল টেস্টি স্যালাইনের হুবুহু নকল টেস্টি স্যালাইন বানানো হচ্ছে। স্বাভাবিকভাবে কোনভাবেই বোঝার উপায় নেই পণ্যটি নকল, শুধু মোড়কের নিচে ছোট করে রুপা ফুড প্রডাক্টস লেখা ছাড়া বাকী সবই আসল পণ্যের মত।

গোয়েন্দা সংস্থ এনএসআই’র সূত্র জানায়, বেশ কয়েকদিন আগে তারা ফরিদপুর শহরতলীর কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের জাফর মোল্যার মালিকানাধীন রুপা ফুড প্রডাক্টস নামের এই প্রতিষ্ঠানটির খোঁজ পান। যেখানে নকল স্যালাইন বানানো হয়। খোঁজ পাওয়ার পরে ছদ্মবেশে সরেজমিনে তদন্তে নামে এনএসআই। তদন্তে নেমে নকল স্যালাইন বানানোর বিষয়টির সত্যতা পাওয়া গেলে জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয় ওই কারখানায়।

অভিযানে গিয়ে জীবন রক্ষাকারী নকল স্যালাইন উৎপাদন অবাক করে ভ্রাম্যমাণ আদালতকেও।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদাৎ হোসেন নকল স্যালাইনের একটি প্যাকেট দেখিয়ে বলেন, ‘দেখেন আসল এসএমসি ওরস্যালাইনের সঙ্গে কোন পার্থক্য নেই এর। স্যালাইন কোন খাবার নয়, এটি একটি ওষুধ। স্যালাইন বানাতে গেলে যে ধরনের অনুমতি লাগে তা নেই এই কারখানা মালিকের। একই সঙ্গে অদক্ষ কর্মী দিয়ে করা হচ্ছিল স্যালাইনের প্যাকেজিং। এছাড়া হুবুহ মোড়ক নকল করাও অপরাধ। স্যালাইন ও খাদ্যপণ্য মজুদ করার যে প্রক্রিয়া সেটাও মানা হয়নি এখানে। এসকল অপরাধে কারখানামালিক জাফর মোল্যাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানা ও গোডাউন সিলগালা করে দেওয়া হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে তার কাগজপত্র যাচাই বাছাই শেষে কারখানা ও গোডাউনের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।’

ভ্রাম্যমাণ আদালত সূত্র আরো জানায়, এই একই কারখানায় নামী দামী ব্র্যান্ডের চিপস, চানাচুর, বুট, মটর ভাজার মোড়কের আদলে মোড়ক বানিয়ে বানানো হচ্ছে নিম্মমানের পন্য। এসব পণ্য শহরতলী ও দুর্গম চরাঞ্চলে বিক্রি করা হচ্ছিল। যা সাধারণ ক্রেতারা নামী ব্র্যান্ডের পণ্য মনে করেই ক্রয় করে আসছিল।

জেলা স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রশীদ জানান, স্যালাইনসহ খাদ্যপণ্য সংরক্ষণ করার যে নিয়ম তাও মানা হয়নি এখানে। এভাবে রাখা হলে সঠিক পণ্যের মানও নষ্ট হতে পারে। এদের স্যালাইন তৈরির কোন বৈধ কাগজ নেই।

তিনি আরো জানান, একই অপরাধে কয়েক মাস আগে এই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছিল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তখন কারখানামালিক মুচলেকা দিয়েছিল এ ধরনের অপকর্ম আর করবেন না, কিন্তু তিনি তার কোন অপকর্মই বন্ধ করেননি।

অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে তার বৈধ কাগজপত্র আছে বলে দাবী করেন অভিযুক্ত কারখানা মালিক জাফর মোল্যা।

জীবন রক্ষাকারী ওষুধ স্যালাইনের মত পণ্য নকল করার বিষয়টি অবাক করেছে স্থানীয়দেরও। তারা কঠিন থেকে কঠিনতর শাস্তি দাবী করেছেন এমন অপরাধীদের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

জুন 14, 2026
পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

জুন 14, 2026
Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

জুন 14, 2026
Latest News
রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

খিলক্ষেত থানা

খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক

ইউপি চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অস্তিত্বহীন এতিমখানার নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ

Ghior

ঘিওরে যুবদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য, ভাঙনের ঝুঁকিতে জনপদ

মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa