অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল জনপ্রিয় ‘দ্য হোয়াইট লোটাস সিজন ৪’-এ দেখা যাবে নায়িকা দীপিকা পাড়ুকোনকে। কিন্তু জনপ্রিয় এই সিরিজ থেকে বাদ পড়েছেন দীপিকা।

গত বছর একাধিক সিনেমা থেকে বাদ পড়ার মতো ঘটনা ঘটেছে দীপিকার সঙ্গে। এবারও তার ব্যাতিক্রম নয়।
এমন পরিস্থিতিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন তিনি। সেখানে ‘অশান্তির মাঝে শান্ত থাকাই শক্তি’ এমন বার্তাই দেন দীপিকা। কেন এমন পোস্ট? অনেকেই মনে করছেন সাম্প্রতিককালে হলিউড প্রোজেক্ট থেকে বাদ পড়ার পরই এমন পোস্ট করেছেন দীপিকা।
বলিউড ও দক্ষিণী সিনেমার পর এবার হলিউডের ‘হোয়াইট লোটাস সিজন ৪’ থেকে বাদ পড়েছেন দীপিকা।
আর তারপরই অভিনেত্রী এমন পোস্ট করেছেন বলে মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, ‘হোয়াইট লোটাস সিজন ৪’-এর জন্য দীপিকাকে অডিশন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি বলিউডের প্রথম সারির নায়িকা দীপিকা। এরপর বিষয়টি আর এগোয়নি।
বাদ পড়েন এই প্রোজেক্ট থেকে বলিউডে দাপিয়ে বেড়ানো দীপিকা।
বিষয়টি নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন নিজের সামাজিকমাধ্যমে দীপিকার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয় নতুন চর্চা। ওই পোস্টে দীপিকা লেখেন, ‘নিজেকে শান্ত রাখার মতো বড় শক্তি আর কিছু হয় না। যে কোনও পরিস্থিতিতে মেজাজ ধরে রাখো। অপরপ্রান্তের মানুষটি মেজাজ হারাতে পারে কিন্তু তাতে প্রতিক্রিয়া জানিয়ে নয়, বরং নিজেকে শান্ত রেখেই নিজের পরিচয় দাও।
দীপিকা আরও লেখেন, চারপাশের যে কোনও পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না। তোমার আশপাশের অনেকেই তোমায় জটিল পরিস্থিতিতে তোমায় নিচে টেনে নামানোর চেষ্টা করতে পারে। কিন্তু নিজেকে শান্ত রাখো, স্থির রাখো। জেনো, চারপাশের চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণে রাখাই সবথেকে বড় বিষয়। শান্ত থাকা মানেই দুর্বলতা নয় বরং তা তোমার শক্তি।
এমন ইঙ্গিতবাহী পোস্টে কারও নাম উল্লেখ দীপিকা না করলেও এই মুহূর্তে ‘হোয়াইট লোটাস’ বিতর্কের মাঝে তার এই পোস্ট নতুন করে জল্পনা উসকে দিচ্ছে। অনেকেই মনে করছেন এমন পোস্টে জনপ্রিয় সিরিজের নির্মাতাদেরই বিঁধেছেন নায়িকা। যদিও এই নিয়ে এর বেশি মুখ খোলেননি দীপিকা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বলে রাখা ভালো, ২০১৭ সালে হলিউডে অভিষেক ঘটেছিল দীপিকার। সাম্প্রতিক সময়ে ‘দ্য হোয়াইট লোটাস’র সিজন ৪’র প্রস্তাবের আগেও নায়িকার কাছে সিজন ৩’এর সুযোগও এসেছিল। সেই সময় অন্তঃসত্বা ছিলেন দীপিকা। সেই কারণেই ওই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


