Advertisement

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর একাডেমি অ্যাওয়ার্ডসের-এর মঞ্চে আবারও শোনা গেল রাজনৈতিক বার্তা। পুরস্কার দেয়ার মঞ্চে উঠে স্প্যানিশ অভিনেতা জাভিয়ের বারডেম বললেন, “যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন।” তার এই সংক্ষিপ্ত কিন্তু জোরালো বক্তব্যে মুহূর্তেই করতালিতে মুখর হয়ে ওঠে উপস্থিত দর্শকরা।

হলিউড অভিনেতা

২০২৬ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের হলিউডে অবস্থিত ডলবি থিয়েটারে বসেছিল অস্কারের ৯৮তম আসর। সেখানে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার উপস্থাপন করতে মঞ্চে উঠেছিলেন জাভিয়ের বারদেম। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন।” তার এই মন্তব্যের পর দর্শকসারিতে উপস্থিত অনেকেই দাঁড়িয়ে হাততালি দেন।

শুধু বক্তব্যেই নয়, পোশাকের মাধ্যমেও নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেতা। জাভিয়ের বারডেমের টাক্সেডোর ল্যাপেলে লেখা ছিল ‘নো টু ওয়ার’ এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো দুটি ব্যাজ।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের মধ্যেই বারদেমের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে চলতি মৌসুমে এমি অ্যাওয়ার্ডসের লাল গালিচায়ও এ বিষয়ে কথা বলেছিলেন জাভিয়ের বারদেম। তখন তিনি বলেন, গাজায় যে পরিস্থিতি চলছে তা নিয়ে তিনি গভীর উদ্বেগে আছেন। তার মতে, আন্তর্জাতিক গণহত্যা গবেষক সংগঠন গাজার ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। তাই এই পরিস্থিতি থামাতে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার আহ্বান জানান তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতেও গাজা ইস্যুতে সরব ছিলেন জাভিয়ের বারদেম। তখন তিনি শতাধিক শিল্পীর সঙ্গে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন, যেখানেবার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নীরবতার সমালোচনা করা হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

হলিউডের বড় মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিন প্রসঙ্গে বারদেমের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসী অবস্থানকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ এটিকে বিতর্কিত বলেও মন্তব্য করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.