Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিনোদন অস্কার মনোনীত সিনেমা এবার ঘরে বসেই দেখা যাবে
বিনোদন

অস্কার মনোনীত সিনেমা এবার ঘরে বসেই দেখা যাবে

By Rithe Roseমার্চ 14, 20266 Mins Read

চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ট্রফি উঠছে কার হাতে, তা জানা যাবে আর কদিন পরেই। পুরস্কারের দৌড়ে থাকা এ বছরের বেশ কয়েকটি আলোচিত সিনেমা জায়গা করে নিয়েছে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

অস্কার মনোনীত সিনেমা

Advertisement

ফলে এখন ঘরে বসেই দর্শকরা দেখে নিতে পারছেন মনোনীত সিনেমাগুলো।

এবারের সবচেয়ে বেশি আলোচিত দুই সিনেমা হলো রায়ান কুগলারের হরর সিনেমা ‘সিনার্স’এবং পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

এর মধ্যে ‘সিনার্স’ ১৬টি বিভাগে অস্কার মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে; দ্বিতীয় তালিকায় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ পেয়েছে ১৩টি মনোনয়ন। শেষ পর্যন্ত কোন সিনেমা পুরস্কারের মঞ্চে কতটা সাফল্য পায়, তা জানতে অপেক্ষা করতে হবে অস্কার ঘোষণার দিন আগামী ১৫ মার্চপর্যন্ত।

তবে দুইটি সিনেমাই দেখা যাচ্ছে এইচবিও ম্যাক্সে; এছাড়াও সাবস্ক্রিপশন থাকলে হুলুতেও দেখা যাচ্ছে সিনেমাগুলো।

এমা স্টোন অভিনীত ‘বুগোনিয়া’এসেছে পিকক প্ল্যাটফর্মে। অন্যদিকে অ্যাপলের বড় বাজেটের চলচ্চিত্র ‘এফ ওয়ান’ বিনামূল্যে দেখা যাচ্ছে অ্যাপল টিভি প্লাসে।

সেরা চলচ্চিত্র বিভাগের আরও কয়েকটি মনোনীত সিনেমার মধ্যে রয়েছে গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ এবং ক্লিন্ট বেন্টলির ‘ট্রেন ড্রিমস’; দুইটি সিনেমাই দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।

এছাড়া ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমাটি দেখা যাচ্ছে প্রাইম ভিডিওতে, ‘দ্য সিক্রেট এজেন্ট’ সিনেমাটিও দেখা যাচ্ছে একই প্ল্যাটফর্মে। ‘হ্যামনেট’ দেখা যাচ্ছে পিকক প্ল্যাটফর্মে ও ‘মার্টি সুপ্রিম’ এসেছে এইচবিও ম্যাক্সে।

এই সেরা দশ সিনেমার কোনটি কেমন গল্পের এবং কোথায় দেখা সেই খোঁজ তুলে ধরছে গ্লিটজ।

সর্বোচ্চ মনোনয়ন পাওয়া ‘সিনার্স’ এইচবিও ম্যাক্সে

চলচ্চিত্র, পরিচালক, অভিনেতা ছাড়াও পার্শ্ব অভিনেতা, পার্শ্ব অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা, পোশাক ডিজাইন, প্রোডাকশন ডিজাইন, ভিজ্যুয়াল এফেক্টস, শব্দগ্রহণ, মৌলিক গান, মৌলিক সুর, রূপসজ্জা, কাস্টিং-এই ১৬টি শাখায় মনোনয়ন পেয়েছে রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’।

গত শতকের তিরিশের দশকের মিসিসিপির পটভূমিতে বানানো ভ্যাম্পায়ার সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান।

চলচ্চিত্রটি প্রাণবন্ত ও দক্ষ অভিনয়, পাশাপাশি চরম ভয়ের দৃশ্যও উপস্থাপন করার দর্শক ও সমালোচকের বেশ প্রশংসা পায়।

সিনেমাটি শুধু হরর নয় এটি পাপ, অপরাধের মূল্য ও সমাজের বৈষম্যকেও তুলে ধরা হয়েছে। মার্কিন কৃষ্ণ সম্প্রদায়ের অভিনয়শিল্পীরা এতে অভিনয় করেছেন। এটি ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে দেখা যাচ্ছে।

পিকক প্ল্যাটফর্মে এমা স্টোনের ‘বুগোনিয়া’

এবারের অস্কারের দৌড়ে অন্যতম মনোনীত চলচ্চিত্র ‘বুগোনিয়া’। সিনেমাটি সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্য এবং সেরা মৌলিক সংগীতের মত গুরুত্বপূর্ণ শাখায় মনোনয়ন পেয়েছে। সিনেমাটি দেখা যাচ্ছে পিকক প্ল্যাটফর্মে।

ইয়োর্গোস লান্থিমোস পরিচালিত কমেডি ঘরানার এই সিনেমার কাহিনী তৈরি হয়েছে দুই যুবক ও একটি কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এক নারীকে ঘিরে। তারা সেই প্রভাবশালী নারীকে অপহরণ করে, তাদের ধারণা ওই নারী একজন এলিয়েন।

যে নারী পৃথিবীকে ধ্বংস করতে এসেছেন। তারা এই নারীকে তুলে নিয়ে গবেষণা কেন্দ্রে আটকে রাখে, তাদের সেই কর্মকান্ডেই এগিয়ে যাবে সিনেমাটি।

এমা স্টোন, জেসি প্লেমন্স অভিনীত সিনেমাটি ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

ব্র্যাড পিটের ‘এফ ওয়ান’ অ্যাপল টিভি প্লাসে

সেরা সিনেমা, সেরা ভিজুয়্যাল ইফেক্ট, সেরা সাউন্ড, সেরা চলচ্চিত্র সম্পাদনা বিভাগে মনোনয়ন পেয়েছে ‘এফ ওয়ান’ সিনেমাটি।

অ্যাপল টিভি প্লাসে দেখা যাচ্ছে ‘এফ ওয়ান’। ব্যাড পিট অভিনীত সিনেমাটি বিশ্বখ্যাত ফর্মুলা ওয়ান রেসিংয়ের পটভূমিতে তৈরি। এখানে প্রতিযোগীদের রেসের উত্তেজনা, ব্যক্তিগত দ্বন্দ্ব, দলগত কৌশল এবং পেশাদার জীবনের চ্যালেঞ্জ দেখানো হয়েছে।

সিনেমার কাহিনী তৈরি হয়েছে ৩০ বছর আগে দুর্ঘটনায় ফর্মুলা ওয়ানের রেস থেকে ছিটকে পড়া সনি হেইসকে ঘিরে। একসময়ের প্রতিভাবান এই রেসার এখন ভবঘুরে আর পাঁড় জুয়াড়ি। মাঝেমধ্যে ট্যাক্সি চালাতেও দেখা যায়। ঘটনাচক্রে তাকে আবারও নামতে হয় ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপের কঠিন লড়াইয়ে।

সিনেমাটি বানিয়েছেন জোসেফ কোসিনস্কি। এতে আরও অভিনয় করেছেন ড্যামসন ইদ্রিস, ক্যারি কন্ডন, টোবিয়াস মেনজিস, কিম বডনিয়াসহ অনেকে।

নেটফ্লিক্সে গিয়ের্মোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’

গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ সিনেমা এবারের অস্কারের দৌড়ে সেরা চলচ্চিত্র, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা মৌলিক সংগীত, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা মেকআপ, সেরা পোশাক ডিজাইন, সেরা চিত্রনাট্য, সেরা প্রোডাকশন ডিজাইন এবং সেরা শব্দগ্রহণ বিভাগে মনোনীত হয়েছে। সিনেমাটি নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।

সিনেমায় গিয়ের্মো তুলে ধরেছেন এক বিজ্ঞানী ও তার সৃষ্টি করা এক দানবের গল্প।

দানবের সঙ্গে মানুষের সমাজ ও নৈতিক দ্বন্দ্ব, সংঘর্ষে জড়িয়ে পড়ার গল্পে এগিয়ে যাবে সিনেমাটি। এতে অভিনয় করেছেন অস্কার আইজ্যাক, জ্যাকব এলর্ডি, মিয়া গথ, ফেলিক্স কামারার ও ক্রিস্টফ ভালৎজ।

শেক্সপিয়ারের ‘হ্যামনেট’ পিকক প্ল্যাটফর্মে।

জেসি বাকলি অভিনীত ‘হ্যামনেট’ এবারের অস্কারের জন্য মনোনীত হয়েছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্য, সেরা মৌলিক সংগীত, সেরা পোশাক ডিজাইন, সেরা প্রোডাকশন ডিজাইন এবং সেরা কাস্টিং শাখায়।

ক্লোয়ি ঝাও পরিচালিত সিনেমাটি দেখা যাচ্ছে পিকক প্ল্যাটফর্মে।

এটি ম্যাগি ও ফ্যারেলের উপন্যাস অবলম্বনে নির্মিত, যা উইলিয়াম শেক্সপিয়ার ও তার স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের জীবনের ওপর ভিত্তি করে তৈরি।

এতে ১১ বছর বয়সী পুত্র হ্যামনেটের মৃত্যুতে পারিবারিক শোক, সংকট এবং শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘হ্যামলেট’ সৃষ্টির পেছনের আবেগঘন পারিবারিক কাহিনী দেখানো হয়েছে। সিনেমাতে আরও আছেন পল মেসক্যাল।

টেবল টেনিস চ্যাম্পিয়নের গল্পে ‘মার্টি সুপ্রিম’

টিমোথি শালামে অভিনীত ‘মার্টি সুপ্রিম’ এবারের অস্কারের জন্য মনোনীত হয়েছে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা পোশাক ডিজাইন, সেরা কাস্টিং, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা চলচ্চিত্র সম্পাদনা এবং সেরা প্রোডাকশন ডিজাইন শাখায়।

সিনেমাটি এইচবিও ম্যাক্সে দেখা যাচ্ছে।

এই সিনেমার কাহিনী মধ্য শতাব্দীর প্রতিভাবান আমেরিকান টেবল টেনিস চ্যাম্পিয়ন মার্টি রেইসম্যানের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে। গল্পে তার কঠোর পরিশ্রম, সাফল্যের জন্য লড়াই এবং ব্যক্তিগত সংকটগুলোকে দেখানো হয়েছে।

জশ সাফাদির স্পোর্টস ফিল্মের আদলে তৈরি এ সিনেমাটি দর্শক ও সমালোচকের প্রশংসা পেয়েছিল।

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এইচবিও ম্যাক্সে

লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবারের অস্কারের জন্য মনোনীত হয়েছে সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা প্বার্শ অভিনেতা, সেরা প্বার্শ অভিনেত্রী, সেরা চিত্রনাট্য, সেরা কাস্টিং, সেরা মৌলিক সংগীত, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা চলচ্চিত্র সম্পাদনা, সেরা প্রোডাকশন ডিজাইন এবং সেরা সাউন্ড ক্যাটাগরিতে।

পল টমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি এইচবিও ম্যাক্সে দেখা যাচ্ছে।

সিনেমার চিত্রনাট্য রাজনৈতিক উত্থান-পতনের পটভূমিতে তৈরি, যেখানে স্বৈরশাসন, বিপ্লব ও খ্রিষ্টান জাতীয়তাবাদ কেন্দ্রীয় বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে।

এখানে লিওনার্দো একজন পিতা, তার কন্যাকে অপহরণের পর উদ্ধারের জন্য সাবেক বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু রাজনৈতিক ও সামাজিক অশান্তির কারণে তার কন্যার সঙ্গে সম্পর্কের ফাটল ধরে এবং তাদের জীবনে বেশ প্রভাব ফেলে।

শন পেনসহ অন্যান্য অভিনয়শিল্পীর অভিনয়, গল্পের নাটকীয়তা, পারিবারিক সম্পর্ক এবং চরিত্রের আবেগ সিনেমাটি দর্শকদের মনে শক্ত ছাপ ফেলে।

রাজনৈতিক থ্রিলার গল্পের ‘দ্য সিক্রেট এজেন্ট’ প্রাইম ভিডিওতে

ক্লেবার মেন্ডোস ফিলহো পরিচালিত ‘দ্য সিক্রেট এজেন্ট’ সিনেমাটি অস্কারের সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র এবং সেরা কাস্টিং ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। এটি প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।

রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমার চিত্রনাট্যে দেশের স্বৈরশাসনের সময়ে গোপন নেটওয়ার্কে কাজ করা এজেন্টের গল্প তুলে ধরেছে। এতে সেই সময়ের রাজনৈতিক চাপ, বিপ্লব ও মানবিক সংকটও উঠে এসেছে।

এ সিনেমায় অভিনয় করেছেন ওয়াগনার মৌরা, কার্লোস ফ্রান্সিসকো, তানিয়া মারিয়া, রোবেরিও ডিওজেনেস, অ্যালিস কারভালহো।

ইওয়াকিম ট্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’

অস্কারের জন্য সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র, সেরা প্বার্শ অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা চলচ্চিত্র সম্পাদনা বিভাগে মনোনীত হয়েছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।

ইওয়াকিম ট্রিয়ারের এই সিনেমাটি প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।

ট্রিয়ারের এই সিনেমায় আবেগপূর্ণভাবে দুই বোনের জীবনের গল্প ফুটে উঠেছে। দুই বোনের সম্পর্ক, পরিবারের বন্ধন, আত্ম-অনুসন্ধান এবং জীবনের সংকটগুলোকে আবেগময়ভাবে উপস্থাপন করা হয়েছে, যা দর্শকরা পছন্দের তালিকায় জায়গা করে নেয়।

এতে অভিনয় করেছেন রেনাতে রেইনসভে, স্টেলান স্কারসগার্ড, ইঙ্গা ইবসডটার লিলেয়াস ও এল ফ্যানিং।

নেটফ্লিক্সে শ্রমিক জীবন বাস্তবতায় ‘ট্রেন ড্রিমস’

ক্লিন্ট বেন্টলি পরিচালিত ‘ট্রেন ড্রিমস’ এবারের অস্কারের জন্য মনোনীত হয়েছে সেরা চলচ্চিত্র, সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা মৌলিক গান ক্যাটাগরিতে। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিনেমাটি।

‘ট্রেন ড্রিমস’ তৈরি হয়েছে ডেনিস জনসনের একই নামের উপন্যাসিকা অবলম্বনে। পরিচালক ক্লিন্ট বেন্টলি ও সহচিত্রনাট্যকার গ্রেগ কুয়েদার এক সাধারণ মানুষের জীবনকে তুলে ধরেছেন সিনেমায়।

প্রধান চরিত্র কাঠুরে রবার্ট গ্রেইনিয়ার (জোয়েল এজারটন)। মানুষটি কখনো রেলশ্রমিক, কখনো গাছ কাটে রেলপথ বসায়, সেতু তৈরি করে। সিনেমায় গ্রেইনিয়ারের জীবনদর্শন ও দৈনন্দিন সংগ্রাম, শ্রমিক জীবনের বাস্তবতা, প্রকৃতির সৌন্দর্য ধবংস ও প্রকৃতির প্রতিশোধ ফুটিয়ে তোলা হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এতে অভিনয় করেছেন জোয়েল এজারটন, ফেলিসিটি জোন্স, কেরি কন্ডন, উইলিয়াম এইচ মেসি।

আগামী ১৫ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে দেওয়া হবে ৯৮তম অস্কার পুরস্কার। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে এবিসি টেলিভিশন নেটওয়ার্ক; পাশাপাশি হুলুতেও তা সরাসরি দেখা যাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
পপসম্রাট মাইকেল জ্যাকসন

রেকর্ড ভেঙে ১ বিলিয়ন ডলার আয়ের পথে ‘মাইকেল’

জুন 13, 2026
zilik

ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

জুন 13, 2026
Brazil

ব্রাজিলের বিশ্বখ্যাত ৩ হিট গান

জুন 13, 2026
Latest News
পপসম্রাট মাইকেল জ্যাকসন

রেকর্ড ভেঙে ১ বিলিয়ন ডলার আয়ের পথে ‘মাইকেল’

zilik

ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

Brazil

ব্রাজিলের বিশ্বখ্যাত ৩ হিট গান

কেটি

‘ওয়ান্ডার’ গানে বিশ্বকাপের মঞ্চ মাতালেন কেটি

অভিনয়শিল্পী আসমা ঝিলিক

হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

নোরা ফাতেহি

এক গানেই নেটদুনিয়ায় সমালোচনার মুখে নোরা

অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

কায়সার

বিশ্বকাপ আনন্দে নেই কায়সার হামিদ, শোকে ভাসছেন সাবেক ফুটবলার

সুড়ঙ্গ ২

ফিরছে ‘মাসুদ’, ‘সুড়ঙ্গ ২’র টিজারে আফরান নিশোর চমক

নুসরাত ফারিয়া

আমরা আজকাল একটু তোপের মুখেই থাকি : নুসরাত ফারিয়া

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa