সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস। সেখানেই উপস্থাপক হিসাবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

অনুষ্ঠানের লাল গালিচায় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই আলিয়ার কথা বলার ধরন নিয়ে শুরু হয় সমালোচনা।
সামাজিকমাধ্যমে একটা বড় অংশের দাবি, অতি অভিনয় করে ফেলেছেন আলিয়া। অনুষ্ঠানের লাল গালিচায় তাকে করা একটি প্রশ্নের উত্তরের মুহূর্ত এখন সমাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছোট এক সাক্ষাৎকারে তাকে এমন একটি সিনেমার নাম বলতে বলা হয়, যার ক্লাইম্যাক্সে দারুণ ‘প্লট ট্যুইস্ট’ রয়েছে। এর উত্তর দিতে খানিক সময় নেন তিনি।
সমালোচকদের দাবি, সেই সময়ে তার মুখভঙ্গি নাকি বদলে যায়! কারও কারও মতে, সেখানেও একটু বেশিই অভিনয় করে ফেলেছেন নায়িকা! তবে খানিক ভেবে তিনি ‘গন গার্ল’ সিনেমার নাম নেন। কিন্তু, সমাজিকমাধ্যমে যে সেই মুহূর্ত ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড়।
যদিও কটাক্ষের মুখে পড়ে হতবাক আলিয়ার প্রশ্ন, ‘ওই মুহূর্তটা নিয়ে কেন এত কথা হচ্ছে? আমার অভিব্যক্তি নিয়ে এত কথা হচ্ছে নাকি?’ কেন অভিব্যক্তি এমন হয়েছিল অভিনেত্রীর? আলিয়া সেই ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমার মনে হয় ওই সিনেমাতেই (গন গার্ল) সেরা ট্যুইস্ট ছিল কিন্তু সিনেমাটা আমি অনেকদিন দেখিনি। কবে মুক্তি পেয়েছিল? ১০ বছর আগে? তো আমি এত দিনে সিনেমাটা আর দেখিনি।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সেই কারণে নাকি ওই সিনেমা নিয়ে আরও প্রশ্ন করা হলে খানিক হারিয়ে গিয়েছিলেন অভিনেত্রী, স্বীকার করে নেন। তাতেই ভাবুক অভিব্যক্তি দেখা যায় আলিয়ার মুখে, এ তথ্য অভিনেত্রী নিজেই জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


