ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনের চেন্নাইয়ের বাসভবনে বোমা রাখা হয়েছে—এমন একটি হুমকির খবর ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তৃষা

Advertisement

মঙ্গলবার সকালে নগর নিয়ন্ত্রণকক্ষে পাঠানো এক ইলেকট্রনিক বার্তায় দাবি করা হয়, তেয়নামপেট এলাকায় অবস্থিত তার বাসায় বিস্ফোরক রাখা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে পুরো বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে।

তবে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরে পুলিশ নিশ্চিত করে, এটি ছিল সম্পূর্ণ ভুয়া হুমকি।

তদন্তে আরও জানা যায়, একই ইলেকট্রনিক বার্তা ব্যবহার করে এর আগেও অভিনেতা রজনীকান্ত ও ধানুশের বাসভবনেও একই ধরনের হুমকি পাঠানো হয়েছিল। ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং সাইবার অপরাধ দমন বিভাগ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, পরিচয় গোপন রাখতে ভিপিএনসহ বিভিন্ন কৌশল ব্যবহার করায় প্রেরককে শনাক্ত করা কঠিন হলেও চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগেও তৃষা কৃষ্ণন একই ধরনের ভুয়া হুমকির শিকার হয়েছিলেন। সাম্প্রতিক সময়ে তারকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে এ ধরনের ভুয়া হুমকি বাড়ায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে, কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সামনে তাকে ‘বিশ্বম্ভরা’ চলচ্চিত্রে চিরঞ্জীবীর সঙ্গে এবং ‘কারুপ্পু’ চলচ্চিত্রে সূর্যের বিপরীতে দেখা যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.