আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের অভিনয় করতে হবে বলে অভিনেত্রীকে ডেকে নিয়ে গিয়ে সত্যিকারের বৌ বানানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তরুণীকে উদ্ধার করা গেলেও অভিযুক্ত ওই যুবক পালিয়েছে। সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মন্ডসৌর গ্রামে।

বিয়ে

Advertisement

কথা ছিল পাঁচ দিন বৌ সাজার অভিনয় করতে হবে।

বিনিময়ে ৫০০০ রুপিও নিয়েছিলেন ওই তরুণী। কিন্তু অভিনয় করতে গিয়ে শেষমেশ সত্যি বিয়ের ফাঁদে পড়তে হবে, তা ঘুণাক্ষরেও টের পাননি তরুণী। ফাঁদে পরে বিয়ে থেকে মুক্তি পেতে অবশেষে পুলিশের দ্বারস্থ হতে হয়েছে তাকে।

জানা গেছে, ২১ বছর বয়সী ওই তরুণী পেশায় অভিনেত্রী। ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন আগে থেকেই। কাছের বান্ধবীর বরের থেকে আসা এমন প্রস্তাবে আস্থা রেখেই রাজি হয়ে গিয়েছিলেন। ঘটনার দিন বান্ধবীর বরের সাথেই বাসে চড়ে মধ্যপ্রদেশের মন্ডসৌর গ্রামে যায় তারা। সেখানে তার সঙ্গে অভিযুক্ত মুকেশের পরিচয় করিয়ে দেয়া হয়। পরিবারের জন্য কয়েক দিন তাকে বিয়ের অভিনয় করতে হবে বলেই প্রথমিক ভাবে জানানো হয়।

পুলিশ জানিয়েছে, পরিবারের চাপে পড়ে মুকেশ ওই তরুণীকে বিয়ে করার অভিনয় করতে বললেও প্রথম দেখায় নিজেই ওই তরুণীর প্রেমে পড়ে যান। মুকেশের পরিবারের জন্য তাদের মন্দিরে বিয়ে করার চিত্রনাট্যও সাজাতে হয়।

বিয়ের পর তার পরিবারের সঙ্গে বেশ কিছু দিন বৌ সেজে থাকতেও হয় ওই তরুণীকে। কিন্তু পাঁচ দিন পর যখন ওই তরুণী জানান যে, এবার তাদের সবটা জানিয়ে দেয়া উচিত, তখনই মুকেশ বেঁকে বসে।

মুকেশ দাবি করে, ওই বিয়ে বৈধ। অভিনয়ের কথা বলে বিয়ের যেসব আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে সবই সত্যি সত্যি নিয়ম মেনেই হয়েছে।

জল্পনা সত্যি, প্রেম করছেন সুহানা ও অগস্ত্য

বিপদে পড়েছেন বুঝে ওই তরুণী মুম্বাইয়ের এক বন্ধুকে ঘটনাটি জানায়। তার বন্ধু মুম্বাইয়ের ধারাভি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে মুকেশের হাত থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। মুকেশ বা তার বন্ধু, কেউই ধরা পড়েনি। তাদের খোঁজে পুলিশের অভিযান চলছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.