Advertisement

ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। ২০১৬ সালে ‘খোকা বাবু’-এর মাধ্যমে টিভি সিরিয়ালে যাত্রা শুরু করেন। এ সিরিয়ালে ‘তরী’ চরিত্রে অভিনয় করেন তিনি।

trina

তারপর ‘কলের বউ’, ‘খড়কুটো’, ‘বালিঝড়’-এর মতো ধারাবাহিক নাটকে অভিনয় করেন তৃণা সাহা। মূলত, টিভি ধারাবাহিকে কাজ করেই দর্শকদের নজর কাড়েন। কিন্তু রূপের দ্যুতি ছড়ানো এই অভিনেত্রী কখনো অভিনয়ে আসবেন তা কল্পনাও করেননি।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তৃণা সাহা জানান, কোনোদিন ভাবেননি অভিনেত্রী হবেন তিনি। তার পরিবারের কেউই বিনোদন জগতের মানুষ নন। তিনি যখন এই পথে পা রাখেন, তখন তার বাবা-মা ‘স্ট্রিক্টলি’ বিরোধিতা করেছিলেন। এরপর কেটে গেছে একদশক। কিন্তু ভাবনায় বদল আসেনি তার বাবা-মায়ের।

যশ-খ্যাতি কুড়ালেও মেয়ের এই সিদ্ধান্ত মেনে নেননি তার বাবা-মা। তৃণা সাহা বলেন, “বাবা-মা আজও খুশি নন। এখনও দেরি করে বাড়ি ফিরলে বাবা-মা কথা বলে না। বিশেষ করে কাজ সেরে যখন দেরিতে বাড়ি ফিরি, তখন আজও শুনতে হয়—‘কী করিস এসব?”

পরিবারের এই টানাপড়েন কীভাবে সামাল দেন তৃণা? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমি এখন বড় হয়ে গেছি। স্পেস তুমিও দাও, আমিও দিই। আমার বিশ্বাস, যখন কেউ রেগে থাকে, তখন তাকে যত বোঝাবে বা মানাবে; সে তত বেশি বিগড়ে যাবে। তাই পরিস্থিতি ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হয়। কিছু কিছু জিনিস সময়ের ওপর ছেড়ে দিলেই আপনাআপনি ঠিক হয়ে যায়।”

মা-বাবার এই বিরোধিতা তৃণার মনে কিছুটা হলেও ক্ষতের সৃষ্টি করেছে, তা তৃণার কথাতেই স্পষ্ট। তবু নিজের মতো করে কাজ চালিয়ে যাচ্ছেন। আশা করছেন কোনো একদিন হয়তো তার কাজ দেখেই বাবা-মার অভিমান জল হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

টিভি নাটকে অভিনয়ের আগে চলচ্চিত্রে নাম লেখান তৃণা। ২০১৫ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘প্রেম করেছি বেশ করেছি’। জিৎ অভিনীত এ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যায় তৃণাকে। পরবর্তীতে ‘পাসওয়ার্ড’, ‘ডিটেকটিভ’, ‘শ্রীমতি’-সহ বেশ কটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.