Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পাবনায় লিচুর বাম্পার ফলন, ব্যবসা হবে ৫০০ কোটি টাকা
বিভাগীয় সংবাদ রাজশাহী

পাবনায় লিচুর বাম্পার ফলন, ব্যবসা হবে ৫০০ কোটি টাকা

By Shamim RezaMarch 31, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রতিবারের মতো এইবারও পাবনা জেলায় ব্যাপক পরিমাণে লিচু চাষ হয়েছে। এ বছর জেলায় ৫০০ কোটি টাকার লিচুর উৎপাদনের আশা করছেন কৃষকরা। জেলার সব উপজেলা গুলোতে লিচু বাগানের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। প্রতিটি লিচু গাছে ফুটেছে মুকুল। চাষিরা লিচু চাষে ভালো লাভের আশা করছেন।

লিচুর বাম্পার ফলন

Advertisement

সরেজমিনে জানা যায়, চাষিরা লিচু গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ইশ্বরদী সদর উপজেলাসহ জেলার ৯ উপজেলায় লিচু উৎপাদন হচ্ছে। মাঠ বাগান ছাড়াও আনাচে-কানাচে, বাড়ির আঙ্গিণায় লিচু গাছ দেখা যাচ্ছে। বেশীরভাগ লিচু গাছে ফুটেছে ফুল। বড় গাছের চেয়ে মাঝারি ও ছোট ক্যাটাগরির গাছে বেশি মুকুল আসে। সেই ফুল পরিচর্যা করতে চাষিরা অনেক বেশি যত্নবান এবং ব্যস্ত দিন পার করছেন। কয়েকটি গাছে কোমল লিচু দেখা যাচ্ছে। ইতিমধ্যে দেশি লিচু গাছে গুটি আশা শুরু হয়েছে। এ বছর লিচু চাষে ভালো লাভের আশা করছেন কৃষকরা।

ইশ্বরদী উপজেলার আওতাপাড়া এলাকার লিচু চাষি আতিয়ার রহমান বলেন, এই এলাকার মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় লিচু চাষে উপযোগী। এই এলাকার লিচু খেতে খুব সুস্বাদু। আমার ২৩টি লিচু গাছের মধ্যে ১৮টি গাছে লিচুর গুটি এসেছে। এ বছর লিচু চাষে লাভবান হতে পারবো বলে আশা করছি।

পাবনা সদর উপজেলার চক উপ্রগড় গ্রামের আদর্শ কৃষক আব্দুস আবুল কালাম আজাদ বলেন, এখন আবহাওয়া খুবই ভালো, তাপমাত্রাও অনেক ভালো। তাই আমরা ভালো ফলনের আশা করছি। কিন্তু তাপমাত্রা বেশি হলে তা উৎপাদনের জন্য বড় ধাক্কা হবে।

জেলা কৃষি কর্মকর্তারা বলেন, আমরা কৃষকদের বাগানের পাশাপাশি মুকুলের পর গুটির পরিচর্যা করার জন্য নির্দেশনা দেয়া হচ্ছে। লিচু গাছে এ সময় অ্যানথ্রাক্স সবচেয়ে বেশি দেখা যায়, তাই কৃষকদের এ সংক্রান্ত ওষুধ স্প্রে করার পরামর্শ দেয়া হচ্ছে।

স্বামীর পরকীয়াকে সেরা উপহার বলে মেনে নিলেন এই তরুণী

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তওে সদ্য যোগদানকৃত উপপরিচালক মোঃ জালাল উদ্দিন বলেন, আবহাওয়া ভালো থাকলে গত বছরের তুলনায় এবার লিচুর উৎপাদন ভালো হবে বলে জানান। এ বছর জেলায় ৪০০-৫০০ কোটি টাকার লিচু উৎপাদন হবে বলে আশা করছেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026
Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

July 6, 2026
Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

July 6, 2026

Latest News

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa