জুমবাংলা ডেস্ক : পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে একই স্থানে একই সময়ে বিএনপির দুই পক্ষ সমাবেশের ডাক দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

Pabna

Advertisement

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সাগিরকান্দি বাজার, খলিলপুর, শ্যামগঞ্জ এবং তালিমনগরে ১৪৪ ধরা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ।

জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা এবং স্থানীয় যুবদল নেতা তরিকুল ইসলামের নেতৃত্বাধীন দুইটি পক্ষ সাগিরকান্দি বাজারে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়। এই নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সেখানে এই দুই পক্ষের একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। আব্দুস সালাম মোল্লা কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান হাসান জাফির তুহিনের এবং তরিকুল ইসলাম পাবনা-২ আসনের সাবেক এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে রাজনীতি করেন।

পোশাকের সাইজ XL বা XXL এর মধ্যে ‘X’—র অর্থ কী

সুজানগর উপজেলার ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, বিএনপি কি না জানি না, তবে আমরা জানতে পেরেছি দুইটি পক্ষ সেখানে সমাবেশ ডেকেছে। দুই দিন আগেও সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সমাবেশটি কে বা কারা ডেকেছে স্বীকার করছে না, তারা থানায় বিধি মোতাবেক অবহিত করেনি। তাই স্থানীয়ভাবে জটিলতা তৈরি হয়েছে। সেখানে জননিরাপত্তার হুমকি আছে বিধায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.