Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা পদ্মা সেতু নিয়ে মাশরাফীর আবেগঘন পোস্ট
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পদ্মা সেতু নিয়ে মাশরাফীর আবেগঘন পোস্ট

By Shamim RezaMay 19, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক : উদ্বোধনের অপেক্ষায় বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতু। জুনের শেষ নাগাদ যান চলাচলের জন্য স্বপ্নের এ সেতু খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। এ সেতুর ফলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সঙ্গে দেশের সংশ্লিষ্ট অন্যান্য জেলায় যাতায়াতের নতুন গতি প্রবাহ দৃশ্যমান হবে। ইতিবাচক প্রভাব পড়বে দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক ব্যবস্থার ওপরে।

Mashrafe

Advertisement

এ মেগা প্রকল্পের ফলে পদ্মার বুকের ওপর দিয়ে ছুটবে গাড়ি, চলবে ট্রেন। এতদিন এ সেতুর অভাবে দক্ষিণাঞ্চলের মানুষ কতটা দুর্দশার মধ্যে রয়েছে, তার তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পদ্মা সেতু নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই তারকা।

নদী পারাপার নিয়ে পোস্টে ম্যাশ লিখেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু কতটা জরুরি, ওই পথে চলাচলের অভিজ্ঞতা ছাড়া তা আসলে বোঝা খুবই কঠিন। দুটি ঈদের কথা উল্লেখ না-ই করলাম, তখন তো গোটা দেশের মানুষই নিউজে দেখতে পায় কতটা কষ্ট করে মানুষ নদী পার হয়। কিন্তু শীতকালে যে কী অবস্থা হয়, সেটা কেবল তারাই বোঝে, যাদের এই অভিজ্ঞতা হয়। তার ওপর নানা সময়ে নিম্নচাপ বা প্রাকৃতিক দুর্যোগ হলে তো কথাই নেই, সারা রাত ফেরি বন্ধ।’

মাশরাফী লিখেন, ‘বছর জুড়ে নানা সময়ে গাড়ির সিরিয়াল যখন শুরু হয়, বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত ঘাটে বসে থাকতে হয় অনেক ক্ষেত্রে। শতশত মালবাহী ট্রাক থাকে অপেক্ষায়, কাঁচামাল তো ঘাটেই পচে যায়, এসব মোটামুটি নিয়মিত চিত্র। এরপর যদি নদীর স্রোতে ঘাট ভেঙে যায়, যন্ত্রণা তখন আরও বেড়ে যায়। সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হয়, যখন কোনো মুমূর্ষু রোগী নদী পার হওয়ার জন্য অপেক্ষায় থাকে। প্রতিটি মিনিট তখন মনে হয় অনন্তকাল। ওই পরিবার তখন কতটা অসহায় থাকে, কেউ ওই অবস্থায় না পড়লে বোঝা দায়। ঘাটেই রোগী মারা গেছে, ঢাকায় এনে চিকিৎসা করানো যায়নি, এ রকম নজির আছে অনেক। প্লেনে বা হেলিকপ্টারে রোগী আনার সামর্থ্য কজনেরই বা আছে!’

পদ্মা সেতুকে স্রেফ ইট-সিমেন্টের কাঠামো নয় বলে উল্লেখ করেন তিনি। লিখেন, ‘কত যে সমস্যার মুখোমুখি হতে হয়, এই পথের নিয়মিত যাত্রীরাই কেবল বোঝে। সেই যন্ত্রণাময় দিনগুলো শেষ হতে চলেছে। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে, অনেক প্রতিকূলতা মোকাবিলা করে পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। কোটি কোটি মানুষের কাছে এটা স্বপ্নের চেয়েও বড় কিছু। অনেকে কখনও কল্পনাও করতে পারেননি, জীবদ্দশায় পদ্মার ওপর সেতু দেখতে পাবেন। এটা স্রেফ ইট-সিমেন্টের সেতু নয়, এই অঞ্চলের মানুষের কাছে এটা অনেক আবেগ-অনুভূতির প্রতিশব্দ।’

‘যুগ যুগ ধরে চলে আসা এসব সমস্যার সমাধান তো এখন হবেই, এই অঞ্চলে এখন শিল্প কারখানা গড়ে উঠবে, বেকারত্ব দূরীকরণে তা ভূমিকা রাখবে, গোটা দক্ষিণাঞ্চলের চেহারা বদলে যাবে।’ লিখেন ক্রিকেট তারকা।

ঘুমানোর পোশাক পরে রেস্তোরাঁয় জানভি, সমালোচনার ঝড়

সবশেষে এই মেগা প্রকল্পের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মাশরাফী লিখেন, ‘পদ্মা সেতুর জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে আমার রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন পড়ে না। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সবার থেকেই একটি ধন্যবাদ অন্তত আপনার প্রাপ্য।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ক্রোয়েশিয়া

পানামাকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল ক্রোয়েশিয়া

June 24, 2026
ধারাভাষ্যকার

ফিফা ও রেফারিকে ‘চোর’ বলায় বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

June 24, 2026
দেশম

মায়ের মৃত্যুর কারণে নরওয়ে ম্যাচে নেই ফ্রান্স কোচ দেশম

June 24, 2026

Latest News

ক্রোয়েশিয়া

পানামাকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল ক্রোয়েশিয়া

ধারাভাষ্যকার

ফিফা ও রেফারিকে ‘চোর’ বলায় বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

দেশম

মায়ের মৃত্যুর কারণে নরওয়ে ম্যাচে নেই ফ্রান্স কোচ দেশম

ড্র

ইংল্যান্ড-ঘানা ম্যাচে গোলশূন্য ড্র, পয়েন্ট ভাগাভাগি

ট্রফি

ফিফার নিয়ম ভাঙছে, বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ট্রফি তুলবেন ট্রাম্প

Rolando

রোনালদোর বিশ্ব রেকর্ড

Messi

জন্মদিনের বিশেষ চাওয়া সম্পর্কে যা জানালেন মেসি

এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa