Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্ট্যাটাস, বিপাকে বিএনপি নেতা মঞ্জু
বিভাগীয় সংবাদ রাজনীতি

পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্ট্যাটাস, বিপাকে বিএনপি নেতা মঞ্জু

By Sibbir OsmanMay 22, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: উদ্বোধনের অপেক্ষায় থাকা পদ্মা সেতু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিপাকে পড়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। দলের অনেক নেতাকর্মী তার এমন স্ট্যাটাসে সমালোচনা করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন (১৯ মে) বিএনপির নেত্রী খালেদা জিয়াকে সেতু থেকে ফেলে দেওয়া কথা বলেছিলেন, ঠিক ওইদিন রাত ৭টা ৩৯ মিনিটে মঞ্জু পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্ট্যাটাস দেন।

নজরুল ইসলাম মঞ্জুর স্ট্যাটাসটি হুবহু তুলো ধরা হলো- ‘এক মাস সাত দিন পর হারিয়ে যাবে আমাদের চিরচেনা পথের অনেক কিছু। স্মৃতিতে অম্লান হয়ে থাকবে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মা নদী পারাপারের মাওয়া-কাঁঠালবাড়ী ঘাট। উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৬ জুন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রত্যাশার পদ্মা ব্রিজ।
পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্ট্যাটাস, বিপাকে বিএনপি নেতা মঞ্জু

Advertisement

এরপর মানুষের স্মৃতিতে থাকবে মাওয়া-কাঁঠালবাড়ী ফেরি লঞ্চ ও স্পিডবোটে পারাপারের ৩০ বছরের স্মৃতি। গল্প হয়ে থাকবে আমাদের দুঃখ-সুখ বেদনার ও তিক্ত অভিজ্ঞতার নানান কাহিনি। ঘুরে ফিরে আসবে আমাদের সামনে এবং আমরা বলব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ওই তো ওখান দিয়েই আমরা পার হতাম প্রমত্তা পদ্মা নদী। শীত, গ্রীষ্ম ও বর্ষা কখনও ঘন কুয়াশা কখনও প্রচণ্ড খরতাপে কখনও ঝড়বৃষ্টিস্নাত রাতে ঝুঁকিপূর্ণ পারাপার হলেও একটা অ্যাডভেঞ্চার ছিল, যাত্রায় গরম গরম ডিম-পরোটা, সিদ্ধ ডিম, ঝালমুড়ি, চা গরম, ফেরিঘাটে অথবা লঞ্চে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া সব হারিয়ে যাবে এই ভেবে আজ পদ্মা পার হওয়ার সময় মনটা মাঝে মাঝে খারাপ লাগছিল।

তার পরও ভাবনায় আসে আমাদের পদ্মা ব্রিজ, এক্সপ্রেসওয়ে ও ভাঙ্গা ফ্লাইওভার প্রাপ্তিতে আমরা সৌভাগ্যবান। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নপূরণ হতে চলেছে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আল্লাহ মহান।’

এদিকে তার এই স্ট্যাটাসের নিচে দলের অনেকেই ক্ষোভ ও সমালোচনা করে মন্তব্য করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম লিখেছেন, আপনি মঞ্জু হওয়ার পেছনে যে নেত্রীর (খালেদা জিয়া) সবচেয়ে বেশি অবদান, তাকে নিয়ে দুদিন আগে কটূক্তি করলেন প্রধানমন্ত্রী। সেই পদ্মা সেতুর জন্য সৌভাগ্যের কথা প্রকাশ করলেন! এই প্রজেক্ট তো চুরির কল্পকথা পদ্মা সেতু হওয়াই ভালো হয়েছে অবশ্যই। তবে যে মহাচুরি হয়েছে সেটি পরবর্তী পোস্টে তুলে ধরবেন বলে আশা করি। একজন রাজনীতিবিদের কাছে বিএনপির একজন কর্মী হিসেবে এটা দাবি থাকল।

বিপ্লব খান নামে একজন লিখেছেন, আমার নানা মাঝে মাঝে গল্প করে বলতেন- মঞ্জু ভাইয়ের পূর্ব পুরুষরা এবং বর্তমানে অনেকেই মাদারীপুরে আওয়ামী লীগ করতেন বা করেন। পদ আর নির্বাচন ছোট-বড় সবার চরিত্র নষ্ট করে দেয়।

যদিও অনেকেই নজরুল ইসলাম মঞ্জুর এমন স্ট্যাটাসে তার প্রশংসা করেছেন।

উল্লেখ্য, গত বছরের ২৫ ডিসেম্বর খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন নিয়ে দলের সিদ্ধান্তে আপত্তি তোলায় নজরুল ইসলাম মঞ্জুকে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

শুধু মানুষ না, গাড়িও সয়াবিন তেল খাচ্ছে: বাণিজ্য সচিব

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa