Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পাহাড়ে চাষ হচ্ছে দুর্দান্ত স্বাদের সুস্বাদু ‘ডিম ফল’
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

পাহাড়ে চাষ হচ্ছে দুর্দান্ত স্বাদের সুস্বাদু ‘ডিম ফল’

By Shamim RezaJanuary 31, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : পাহাড়ের কৃষি দিন দিন উন্নয়নের সোপানে প্রবেশ করছে। যেখানে এক সময় জুমই ছিল প্রধান কৃষি ব্যবস্থা, সেখানে এখন নানা রকম আধুনিক চাষে লাভবান হচ্ছেন কৃষক।

ডিম ফল

Advertisement

সমৃদ্ধ হচ্ছে পাহাড়ের কৃষি। রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে অবস্থিত ‘পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র’ পাহাড়ে ‘টিসা’ বা ‘ডিম ফল’ চাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ডিম ফল পাহাড়ের কৃষির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আশা করছে গবেষণা কেন্দ্রটি।

‘টিসা ফল’ বা ‘ডিম ফল’ প্রথম দক্ষিণ মেক্সিকো এবং মধ্য আমেরিকায় উৎপত্তি হয়। যার বৈজ্ঞানিক নাম Pouteria campechiana. উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন এ ফলটির ভেতরের অংশ দেখতে অনেকটা সিদ্ধ ডিমের কুসুমের মতো হওয়ায় ফলটিকে ডিম ফল বলা হয়। চার থেকে পাঁচ বছর বয়সী একটি গাছে গড়ে ৪৫০-৫০০টি ফল ধরে। ফলের ওজন গড়ে ১৭০-১৯৫ গ্রাম হয়ে থাকে।

পরিপক্ক প্রতিটি গাছ থেকে ৬৫ থেকে ৭০ কেজি ফলন পাওয়া যায়। এ ফলের ভক্ষণযোগ্য অংশ প্রায় ৮০ থেকে ৮২ ভাগ। প্রতিটি পরিপক্ব ফলের রং হলদে রঙের হয়ে থাকে।

কৃষির বাতিঘর খ্যাত পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের নিজেদের জমিতে ২০১৫ সালে পরীক্ষামূলকভাবে সর্বপ্রথম বিদেশি জাতের এ ফলের ২০টি চারা রোপণ করা হয়।

২০২১ সালের শেষের দিকে গাছগুলোতে ফুল এবং ফল আসতে শুরু করে। বর্তমানে গাছগুলোতে ফলের বাম্পার ফলন হয়েছে। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা গত ছয় বছর ধরে ফলটি নিয়ে গবেষণা করে সফলতা অর্জন করেছেন।

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে থেকে বলা হচ্ছে, পাহাড়ি অঞ্চলের আবহাওয়া, মাটি ও তাপমাত্রা এ ফল উৎপাদনের উপযোগী। পাহাড়ের কোনো রকম ক্ষতি না করে পতিত (অব্যবহৃত) জমিতে বাণিজ্যিকভাবে এ ফল চাষ করে কৃষকরা লাভবান হতে পারেন। সেই সঙ্গে কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে ডিম ফল। পাকা ডিম ফল সরাসরি খাওয়া যায়। অনেকটা সফেদার মতো ফলটির স্বাদ মিষ্টি। এছাড়া এ ফল দিয়ে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার যেমন কেক, চকলেট, জুস এবং আইসক্রিম তৈরি করা হয়।

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে অবস্থিত পাহাড়ি গবেষণা কেন্দ্রের সহকারী গবেষণা কর্মকর্তা মো. সামছুদ্দোহা বলেন, টিসা ফলের ওপর ২০২২- ২০২৩ সালে একটি পরীক্ষা করা হয়। পরীক্ষায় চারটি জার্মপ্লাজম অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং এ চারটি জার্মপ্লাজম এ গবেষণা কেন্দ্রে রোপণ করা হয়। বংশবিস্তারের জন্য বীজ থেকে টিসা ফলের চারা উৎপাদনের পাশাপাশি গ্রাফটিং বা কলম পদ্ধতির মাধ্যমে চারা উৎপাদনে সফলতা এসেছে।

পাহাড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, গাছটির উল্লেখযোগ্য দারুণ বৈশিষ্ট্য হলো- সারা বছর গাছটি থেকে ফলন পাওয়া যাবে। বছরে অর্থাৎ বর্ষা মৌসুমের আগে একবার এবং বর্ষা শেষ হলে সার দিলে চলে। গাছটিতে কোনো রোগ-বালাই নেই বললে চলে।

ঘরে বসে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার উপায়

ভিটামিন, মিনারেল এবং ঔষধি গুণ সমৃদ্ধ এ ফলের জাত বাংলাদেশের জন্য একটি মাইনর ফ্রুট বা অপ্রচলিত জাত। ফলটি নিয়ে কৃষকদের যেমন আগ্রহ বেড়েছে, তেমনি কৃষি গবেষণা কেন্দ্রটিও কৃষকদের মধ্যে ফলটির পরিচিতি এবং চাষাবাদ বাড়াতে কাজ করছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa