Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, নিহত ৪৭
আন্তর্জাতিক স্লাইডার

আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, নিহত ৪৭

By Sibbir Osmanএপ্রিল 18, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোশত ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। তাদের অধিকাংশ নারী ও শিশু।

এর মধ্যে খোস্ত প্রদেশে নিহত হয়েছেন ৪১ জন এবং কুনার প্রদেশে ছয়জন। স্থানীয় সময় গত শনিবার (১৬ এপ্রিল) এই বিমান হামলা চালায় পাকিস্তান। আফগানিস্তানের শীর্ষ টিভি নেটওয়ার্ক টলো নিউজের বরাত এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

খোশত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক শাবির আহমাদ ওসমানী রবিবার (১৭ এপ্রির) বার্তা সংস্থা এএফপিকে বলেন, সেখানে দুই দেশের সীমানা বিভাজনকারী রেখা ডুরাল্ড লাইনের কাছে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগ নারী ও শিশু। এ ছাড়া হামলায় আরও ২২ জন আহত হয়েছেন।

এছাড়া শনিবার কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ছয়জন নিহতের কথা জানিয়েছেন অপর এক আফগান কর্মকর্তা।

টোলো নিউজের প্রতিবেদনে শিশুদের মরদেহের ছবি প্রকাশ করে জানানা হয়েছে, এসব শিশু পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারিয়েছে। প্রতিবেদনে আরও দেখানো হয়, খোশত প্রদেশের শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে পাকিস্তানের নিন্দা জানাচ্ছেন। তারা পাকিস্তানবিরোধী স্লোগান দিচ্ছেন।

এদিকে পাকিস্তানি বাহিনীর চালানো রকেট হামলায় আফগানিস্তানে হতাহতের ঘটনায় ইসলামাবাদকে সতর্ক করেছে তালেবান সরকার।
আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, নিহত ৪৭

Advertisement

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানের দিক থেকে আফগানিস্তানের ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ইসলামিক আমিরাত অব আফগানিস্তান। এটা নিষ্ঠুরতা, যা দুই দেশের মধ্যে শত্রুতার পথ করে দিচ্ছে।

তিনি বলেন, হামলার পুনরাবৃত্তি ঠেকাতে সব বিকল্প কাজে লাগাবো আফগান সরকার। পাকিস্তানের মনে রাখা উচিত, যুদ্ধ শুরু হলে কোনো পক্ষেরই লাভ হবে না। সেটা এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

অপরদিকে আফগানিস্তানে শনিবারের বিমান হামলা নিয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। তবে রবিবার পাক পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তান থেকে যেসব সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

গত বছর তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা বেড়েছে।

ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের মাটি ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে নিয়মিত হামলা চালাচ্ছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে তালেবান।

রাশিয়ার নতুন আল্টিমেটাম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুন 19, 2026
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

জুন 19, 2026
Latest News
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

নির্বাচনে লড়ার প্রস্তুতি

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

মুদ্রাসহ আটক

শাহ আমানতে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa