Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news সাকিবকে নিয়েই পাকিস্তান সফর
Bangladesh breaking news ক্রিকেট (Cricket) খেলাধুলা

সাকিবকে নিয়েই পাকিস্তান সফর

By Tarek Hasanআগস্ট 12, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলে সাকিব আল হাসানের জায়গা হবে কি না এমন প্রশ্নও উঠেছে সাম্প্রতিক সময়ে। প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তিনি যে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তাই ক্ষমতার পালাবদলে তারকা অলরাউন্ডার বলি হবেন কি না তা নিয়ে ছিল কৌতূহল। শেষতক তা হয়নি। তাকে অন্তর্ভুক্ত করেই পাকিস্তান সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

sakib

Advertisement

পাকিস্তানে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে লাল বলের খেলায় ফিরছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। ঘরের মাঠে সবশেষ শ্রীলঙ্কা সিরিজে মুশফিক ছিলেন না ইনজুরির কারণে, তাসকিন ছিলেন বিশ্রামে। দল থেকে বাদ পড়েছেন লঙ্কা সিরিজের খেলা ব্যাটার শাহাদাত হোসেন দিপু। তিনি এখন অস্ট্রেলিয়ায় এইচপি দলের হয়ে খেলছেন। অন্যদিকে মুশফিক দুদিন আগেই পাড়ি জমিয়েছেন পাকিস্তানে। টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ‘এ’ দলের হয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলবেন তিনি। একই কারণে তার সঙ্গে গেছেন মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাঈম হাসান ও হাসান মাহমুদ।

‘এ’ দলের হয়ে ম্যাচ খেলার পর তারা যোগ দেবেন জাতীয় দলে, যে দলটি আজ দেশ ছাড়বে। অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েই এবার দল গড়েছেন নির্বাচকরা। এই দল পাকিস্তানের মাটিতে ভালো করবে, এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘আমরা এই সংস্করণের সেরা ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চেয়েছি। এই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। মুশফিক, মুমিনুল ও সাকিবের ২১৬টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতা আছে। তাইজুল ও মিরাজ আমাদের স্পিন বিভাগকে নেতৃত্ব দিচ্ছে। দুজনের ৩৫০টির বেশি টেস্ট উইকেট আছে।’

পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন তাসকিন। অভিজাত সংস্করণে তিনি ফিরছেন প্রায় ১৪ মাস পর। গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে সাদা পোশাকে সবশেষ বাংলাদেশের হয়ে খেলেছিলেন ২৯ বছর বয়সি এই পেসার। এরপর টেস্ট থেকে কয়েক দিনের বিরতি নেওয়ার কথা জানান। তাসকিন ছাড়াও পেস বিভাগে রয়েছেন শরিফুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদরা। লম্বা সময় পর তাসকিন ফিরলেও তাকে পরীক্ষা দিয়েই ফিরতে হবে একাদশে। এ জন্য ‘এ’ দলের হয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলবেন দ্বিতীয় চার দিনের ম্যাচটি। তাই সিরিজের প্রথম টেস্ট খেলা হচ্ছে না তার। লিপু তো বিষয়টি নিশ্চিতই করে দিয়েছেন, ‘তাসকিনকে শুধু দ্বিতীয় টেস্টের জন্য নেওয়া। সে গত জুনে সবশেষ টেস্ট খেলেছে।’

ক্রিকেটাররা ইংরেজিতে দুর্বল, দোভাষী চান নাসিম

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ইসলামাবাদে ২১ আগস্ট, দ্বিতীয় টেস্ট করাচিতে ৩০ আগস্ট থেকে।
দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ভিসা

বিশ্বকাপের এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

জুন 16, 2026
সকালে মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

জুন 16, 2026
ফিফা

সৌদির পতাকায় কালেমা থাকায় মাটিতে রাখেনি ফিফা

জুন 16, 2026
Latest News
ভিসা

বিশ্বকাপের এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

সকালে মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

ফিফা

সৌদির পতাকায় কালেমা থাকায় মাটিতে রাখেনি ফিফা

Cabo-Verde

বিশ্বকাপে কেপ ভার্দের বিশ্ব রেকর্ড

আলজেরিয়া

সমর্থকদের ভালোবাসায় আপ্লুত আলজেরিয়া, আর্জেন্টিনাকে হারাতে চান আলজেরিয়া কোচ

ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরুল

নরওয়ে

বিশ্বকাপে নরওয়ের ভরসা শুধু হালান্ড নন, আছে তারকায় ভরা শক্তিশালী দল

প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa