Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পাকিস্তানে অনাস্থা ভোট ঘিরে ত্রিমুখী উত্তেজনা
আন্তর্জাতিক

পাকিস্তানে অনাস্থা ভোট ঘিরে ত্রিমুখী উত্তেজনা

By Saiful IslamMarch 20, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় পরিষদে সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনীতিতে ত্রিমুখী উত্তেজনা তৈরি হয়েছে। ইমরান খান ক্ষমতায় থাকবেন কি না, তা নিয়ে এখন মুখোমুখি তাঁর ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং সরকারবিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টসহ (পিডিএম) অন্য বিরোধীরা। আর এই দুই শিবিরের মধ্যে রয়েছেন পিটিআই দলের ইমরানবিরোধী আইনপ্রণেতারা। তাঁরা অনাস্থা ভোটে ‘বড় প্রভাবক’ হয়ে দাঁড়াতে পারেন।
পাকিস্তানে অনাস্থা ভোট ঘিরে ত্রিমুখী উত্তেজনা

Advertisement

শনিবার নিজ দলের ১৪ আইনপ্রণেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পিটিআই। দলবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। আগামী ২৬ তারিখের আগেই এ আইনপ্রণেতাদের জবাব দিতে বলা হয়েছে। এতে অনাস্থা ভোটের আগে সরকারের অভ্যন্তরে ফাটল আরো স্পষ্ট হলো।

চলতি মাসের শুরুর দিকে সাবেক পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এবং জমিয়ত উলেমা-ই-ইসলামের (জেইউই-এফ) নেতৃত্বাধীন পিডিএম জোট এবং আরেক সরকারবিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ইমরান খানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয়।

আগামী ২৭ তারিখ ইমরানের প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার এই আলোচিত ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এই দিন ইসলামাবাদের গণতন্ত্র চত্বরে (ডি-চক) কর্মী-সমর্থকদের জড়ো করার পরিকল্পনা করছে দুই পক্ষই।

খাইবারপাখতুনখোওয়া প্রদেশের সোয়াত জেলায় এক সমাবেশে ইমরান খান ওই দিন ‘দেশের সবচেয়ে বড় জমায়েত’ করার আহ্বান জানান। জমায়েত বাড়াতে দফায় দফায় বৈঠক করছে তাঁর দল পিটিআই।

ইউক্রেন ইস্যুতে পুতিনের একগুচ্ছ দাবি

এদিকে পিডিএম জোটও একই দিন ডি-চকে সমাবেশের পরিকল্পনা করছে। জেইউই-এফ দলের প্রধান মাওলানা ফজলুর রহমান সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, ২৭ তারিখ ইসলামাবাদে প্রবেশের পর প্রয়োজনে আরো দুই দিন অবস্থান করতে হবে সেখানে। লন্ডনে নির্বাসিত দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা এবং পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ জানান, ২৭ তারিখের সমাবেশের উদ্দেশ্যে আগামী বৃহস্পতিবার লাহোরে তাঁদের লং মার্চ শুরু হবে।

সরকারবিরোধী ও সমর্থকদের মুখোমুখি অবস্থানের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ইসলামাবাদে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ আদালতের কাছে ব্যবস্থা নেওয়ার আরজি জানায়। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল ও বিচারপতি মুনিব আকতারের বেঞ্চে শনিবার বিষয়টির ওপর শুনানি হয়।

শুনানির পর সুপ্রিম কোর্ট চারটি রাজনৈতিক দল ক্ষমতাসীন পিটিআই, পিপিপি, পিএমএল-এন এবং জেইউই-এফের প্রতি আহ্বান জানান, ওই দিন যেন ‘নৈরাজ্য’ তৈরি না হয়। সূত্র : দ্য ডন

কাগজের অভাবে বাতিল হলো স্কুলের পরীক্ষা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

July 6, 2026
তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

July 6, 2026
ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

July 6, 2026

Latest News

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa