Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পাকিস্তানের বিচারব্যবস্থার প্রশংসা করলেন ইলন মাস্ক
আন্তর্জাতিক

পাকিস্তানের বিচারব্যবস্থার প্রশংসা করলেন ইলন মাস্ক

By Mynul Islam NadimJune 5, 20262 Mins Read

পাকিস্তানের বিচারব্যবস্থার প্রশংসা করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের, টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। ২০২০ সালের আলোচিত লাহোর মোটরওয়ে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্য করেন।

মাস্ক

এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, “বাহ, পাকিস্তান! পশ্চিমা বিশ্বেও আমাদের এমন ব্যবস্থা থাকা উচিত।”

সংবাদমাধ্যম গালফ নিউজের তথ্য অনুযায়ী, লাহোর হাইকোর্ট দুই আসামির করা আপিল খারিজ করে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে। এরপরই মাস্ক তার প্রতিক্রিয়া জানান।

Advertisement

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি সৈয়দ শাহবাজ আলী রিজভি ও বিচারপতি তারিক মাহমুদ বাজওয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ আবিদ মালহি ও শফকত বাগার আপিল খারিজ করেন। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী আদালতের দেওয়া আগের সব সাজাও বহাল থাকে।

ঘটনাটি ঘটে ২০২০ সালের সেপ্টেম্বরে লাহোর–শিয়ালকোট মোটরওয়েতে। সন্তানদের নিয়ে ভ্রমণরত এক ফরাসি নারী গাড়ি বিকল হয়ে পড়লে সশস্ত্র কয়েকজন ব্যক্তি তাকে আক্রমণ করে। ওই ঘটনায় তিনি ধর্ষণের শিকার হন।

এ ঘটনা পাকিস্তানজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং নারীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে দুই আসামিকে ধর্ষণের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং উচ্চ আদালত সেই রায় বহাল রাখে।

এ ছাড়া ডাকাতি, অপহরণ ও অন্যান্য অপরাধে বিচারিক আদালত যে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছিল, তাও বহাল রাখা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, বিচারিক আদালতের রায় শক্তিশালী প্রমাণের ভিত্তিতে দেওয়া হয়েছে এবং তা আইনগতভাবে সঠিক। অন্যদিকে আসামিপক্ষ দাবি করে, মামলার তথ্য–প্রমাণ যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি, তাই সাজা বাতিল করা উচিত।

শেষ পর্যন্ত আদালত রাষ্ট্রপক্ষের যুক্তি গ্রহণ করে আপিল খারিজ করে দেয়।

পাঞ্জাবের প্রসিকিউটর জেনারেল ফারহাদ আলী শাহ বলেন, এটি পাকিস্তানের ফৌজদারি বিচারব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। তিনি তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটরদের ভূমিকাকেও প্রশংসা করেন।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, মামলার তদন্তে ডিএনএ প্রমাণ, ভুক্তভোগীর শনাক্তকরণ এবং মোবাইল ফোনের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০২০ সালের ৯ সেপ্টেম্বর গুজ্জরপুরা থানায় মামলা দায়ের করা হয়। পরে ২০২১ সালের মার্চে সন্ত্রাসবিরোধী আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি ডাকাতির দায়ে ১৪ বছরের কারাদণ্ড ও জরিমানা, অপহরণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং গাড়ি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
মাস্ক
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa