পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজ (পিএমএল–এন)-এর সংসদ সদস্য সাকিব চাধারের বিরুদ্ধে দেশটির ‘প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট’ (পেকা) আইনের অধীনে মামলা করেছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবালের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সাইবার হয়রানি, ব্ল্যাকমেইল ও হুমকির অভিযোগ আনা হয়েছে।

ব্ল্যাকমেইল

Advertisement

এনসিসিআইএ জানায়, মোমিনা ইকবাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করার পর মামলাটি রুজু করা হয়। এফআইআরে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিবাহিত—এ কথা জানার পর মোমিনা তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর থেকেই তিনি ব্যক্তিগত ভিডিও পাঠিয়ে এবং বিয়ে না করলে ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়েছে, সাকিব চাধার, তার স্ত্রী এবং কয়েকজন সহযোগী মিলে অভিনেত্রীকে দীর্ঘদিন ধরে সাইবার হয়রানি ও চাপের মুখে রেখেছেন। পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয়েছে এবং অবৈধভাবে নজরদারি চালানো হয়েছে বলে দাবি করা হয়।

তদন্ত নথিতে আরও উল্লেখ আছে, ২০২৩ সালে তিনি অভিনেত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলেন, যার ফলে একটি পূর্ববর্তী বিয়ের প্রস্তাব ভেস্তে যায়। পরে মোমিনা ইকবাল, তার স্বামী এবং পরিবারের সদস্যদের কাছে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়। একই ধরনের বার্তা তার বোনের ফোনেও পাঠানো হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

এফআইআরে জানানো হয়েছে, এসব হুমকিমূলক বার্তার সঙ্গে একটি নির্দিষ্ট ফোন নম্বরের সংযোগ পাওয়া গেছে, যা সাকিব চাধারের সঙ্গে যুক্ত বলে তদন্তে উঠে এসেছে। ব্ল্যাকমেইল সংক্রান্ত কিছু ভিডিও অভিনেত্রীর মোবাইল ফোন থেকে উদ্ধার করা হয়েছে এবং সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

অভিনেত্রীর বোন, যিনি পেশায় একজন আইনজীবী, তিনিও তদন্ত সংস্থার কাছে ভিডিও প্রমাণ জমা দিয়েছেন। সংশ্লিষ্ট ভিডিও ও একটি মোবাইল ফোন ইতোমধ্যে জব্দ করেছে তদন্তকারীরা।

এর আগে মোমিনা ইকবাল লাহোরের চুং থানায় একই ধরনের অভিযোগে মামলা দায়েরের আবেদন করেছিলেন, যেখানে তিনি হুমকি, ব্ল্যাকমেইল ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন। ঘটনাটি মূলত তার বিয়ের প্রস্তুতির সময় প্রকাশ্যে আসে। সম্প্রতি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

সূত্র: জিও নিউজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.