Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান ইতিহাসের সর্বনিম্ন
আন্তর্জাতিক

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান ইতিহাসের সর্বনিম্ন

By Saiful IslamJune 8, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাসে প্রথমবারের মতো ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার সকালের দিকে ডলারের বিপরীতে পাকিস্তানি এই মুদ্রার মান রেকর্ড ২০৩.৪৫ রুপিতে নেমেছে।
পাকিস্তানি রুপি

Advertisement

প্রাথমিকভাবে তেলের মূল্য পরিশোধ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সুবিধাপ্রাপ্তি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে রুপির মানের পতন ঘটেছে বলে দেশটির বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

পাকিস্তান ফরেক্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গতকাল পাকিস্তানি রুপির মান ডলারের বিপরীতে ২০০.৪০ থাকলেও মঙ্গলবার তা বেড়ে ২০৩.৪৫ এ পৌঁছেছে। তবে মঙ্গলবার স্থানীয় সময় বেলা সোয়া ১২টার দিকে খোলাবাজারে এক ডলারের বিপরীতে ২০৪ রুপি গুণতে হয়েছে পাকিস্তানিদের।

এর আগে, গত ১৯ মে ডলারের বিপরীতে ঐতিহাসিক পতন ঘটে পাকিস্তানি রুপির। ওইদিন দেশটির মুদ্রাবাজারে প্রথমবারের মতো ১ ডলার কিনতে খরচ করতে হয় ২০০ রুপি।

১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গত ৭৫ বছরের ইতিহাসে নিজেদের মুদ্রার এই পরিমাণ পতন দেখেনি পাকিস্তান।

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৬০০ কোটি ডলারের তহবিলের জন্য যখন পাকিস্তানের সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে তদবির করছে, সে সময়েই ঘটল মুদ্রার এই দরপতন। ২০১৮ সাল থেকেই অর্থনৈতিক সংকট চলছে পাকিস্তানে। করোনা মহামারিতে তা হয়েছে আরও তীব্র। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে মাত্র দেড় মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলার মজুত আছে।

পাকিস্তানি দৈনিক ডন বলছে, ক্রমবর্ধমান বিনিময় হার পাকিস্তানের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। অনিয়ন্ত্রিতভাবে আমদানি বৃদ্ধি এবং এর তুলনায় রপ্তানি বৃদ্ধির ধীর গতির কারণে ধারাবাহিকভাবে মূল্য হারাচ্ছে পাকিস্তানি রুপি।

মূলত রুপির এই মূল্যহ্রাস বাণিজ্য ঘাটতিতেও প্রতিফলিত হয়েছে। গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত পাকিস্তানে বাণিজ্য ঘাটতি পৌঁছেছে ৩ হাজার ৯০০ কোটি ডলারে। পাকিস্তানের মুদ্রাবাজারের ডিলাররা বলছেন, ডলারের উচ্চ চাহিদার কারণেই মূলত মার্কিন এই মুদ্রার দাম বাড়ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, ডলারের ক্রমবর্ধমান এই মূল্য পাকিস্তানের অর্থনীতির ওপর ব্যাপক চাপ বাড়াতে পারে।

জালিয়াতি করে ধরা খেলেন ভারতের সাবেক ক্রিকেটারের বাবা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

July 7, 2026
OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

July 7, 2026
Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

July 7, 2026

Latest News

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa