জুমবাংলা ডেস্ক : নতুন বছরের শুরুতে দেশের বিভিন্ন বিদ্যালয়ের শ্রুতিকটু ও নেতিবাচক ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার।

শ্রুতিকটু ও নেতিবাচক

Advertisement

সোমবার (১ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে নাম পরিবর্তনের কথা জানিয়েছে।

১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯ টি বিদ্যালয় চুয়াডাঙ্গার আর ২টি নরসিংদীর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা অনুযায়ী শ্রুতিকটু, নেতিবাচক এবং শিশুমনে ও জনমনে বিরূপ প্রভাব ফেলে- এমন বিদ্যালয়গুলোর নাম পরিবর্তন করা হয়েছে।’

নতুন নামকরণ অনুযায়ী নরসিংদীর বেলাব উপজেলার ‘কুকুরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নতুন নাম হয়েছে শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; আর রায়পুরা উপজেলার ‘আদিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ড. মনিরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

এ রকমভাবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ‘বটিয়াপাড়া শিয়ালমারী এজি বালিকা বিদ্যালয়ের’ নাম আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার ‘কুমারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম দক্ষিণপাড়া প্রতিভা বিকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ‘ভোদুয়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের’ নাম ভোদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ‘বড়বোয়ালিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম বড়বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ‘ভোগাইল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম ভোগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ‘হারদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ‘মরহুম ডা. মোকছেদ আলী মুন্সীগঞ্জ পশুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ডা. মোকছেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

একই জেলার জীবননগর উপজেলার ‘জীবননগর থানা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ‘আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

নারীদের গর্ভবতী করতে পারলেই পাবেন নগদ ১৩ লাখ টাকা

উল্লেখ, এর আগেও শ্রুতিকটু নাম থাকা বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.