আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় একই পরিবারের চার সদস্য খুনে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন গ্রেফতার গৃহবধূ পল্লবী ঘোষ। প্রাথমিকভাবে পুলিশ মনে করেছিল মা, ভাই, ভাবি ও ভাইঝিকে খুন করেছেন পল্লবীর স্বামী দেবরাজ ঘোষ। তবে পল্লবী ঘোষ নিজেই চারজনকে খুন করেছেন বলে জেরায় স্বীকার করেছেন।

গৃহবধূ

Advertisement

শুধু তাই নয়, তার স্বীকারোক্তিতে কার্যত হতবাক পুলিশ কর্মকর্তারাও। পুলিশের কাছে ওই অভিযুক্ত নারী বলেছেন, ‘চারজনকে আমিই খুন করেছি। আমি রেগে গেলে সবকিছু করতে পারি। নিজের স্বামী এমনকি নিজেকেও মেরে ফেলতে পারি।’

খুনের ঘটনায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল, সম্পত্তিগত বিবাদ নিয়ে ঝামেলা হয়েছিল। কিন্তু ওই গৃহবধূ পুলিশকে জানিয়েছেন, ‘পানির কল খোলা রাখা নিয়ে ভাসুর ও জায়ের সাথে ঝগড়া হয়। তারপর আমি দোতলায় ছেলেকে বন্ধ করে কাটারি (দা) নিয়ে নিচে নামি এবং সবাইকে কুপিয়ে খুন করি।’

খুনের সময় তার স্বামী দেবরাজ উপস্থিত ছিল না বলেই দাবি করেছেন ওই নারী।

পুলিশ জানিয়েছে, ওই নারী বারবার জানতে চাচ্ছেন, ‘ওই চারজনই মারা গিয়েছে তো!’ আবার মাঝেমধ্যেই তিনি কেঁদে ফেলছেন এবং চিৎকার চেঁচামেচি করছেন।

বুধবার রাতে হাওড়ার এম সি ঘোষ লেনে এই খুনের ঘটনা ঘটেছে। পল্লবীর শাশুড়ি মাধবী ঘোষ, ভাসুর দেবাশিস ঘোষ, জা রেখা ঘোষ এবং দেবাশিসের ১৩ বছরের মেয়ে কৃষ্ণা ঘোষকে কুপিয়ে খুন করা হয়।

রাখি বন্ধন উৎসবে দুর্দান্ত ড্যান্স দিয়ে ভাইরাল সুন্দরী যুবতী

তবে পল্লবী ঘোষ নিজেই খুনের দায় স্বীকার করলেও পুলিশের অনুমান, দেবাশিসকে কুপিয়ে খুন করে দেবরাজ ও তার স্ত্রী। এরপর রেখাকে খুন করে। তাদের ১৩ বছরের মেয়ে কৃষ্ণা প্রতিবেশীদের চিৎকার চেঁচামেচি করে ডাকতে গেলে তাকেও খুন করে। ঘটনার পরেই সেখানে ছুটে যান হাওড়ার পুলিশ কমিশনার ও গোয়েন্দা বিভাগের কর্তারা।

ঘটনার পর থেকে দেবরাজ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

সূত্র : হিন্দুস্থান টাইমস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.