আন্তর্জাতিক ডেস্ক : পুরোনো ধূসর একটি জিন্স প্যান্ট যদি ৮৭ হাজার ডলারে বিক্রি হয়, তবে তো চোখ কপালে ওঠারই কথা। সম্প্রতি বিশ্ববাসীর অনেকেরই চোখ কপালে উঠেছে এমন একটি খবর দেখে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি ছোট শহরে ঘটেছে এমন ঘটনা। সেখানে এক নিলাম অনুষ্ঠানে ৮৭ হাজার ডলারে বিক্রি হয়েছে একটি জিন্স প্যান্ট। কিন্তু যখন আপনি শুনবেন, জিন্স প্যান্টটির বয়স ১৪২ বছর, তখন আপনার চোখ কপাল থেকে স্বাভাবিক অবস্থায় আসতেও পারে।

জিন্স প্যান্ট

Advertisement

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, জিন্স প্যান্টটি ১৮৮০-এর দশকের লেভিস ব্র্যান্ডের। মাইকেল হ্যারিস নামের একজন ডেনিম প্রত্নতত্ত্ববিদ একটি পরিত্যক্ত খনি থেকে জিন্সটি উদ্ধার করেছিলেন। সাম্প্রতিক নিলাম অনুষ্ঠানে জিন্সটি কিনেছেন কাইল হান্টার ও জিপ স্টিভেনসন নামের দুই ব্যক্তি।

নিউ মেক্সিকোর অ্যাজটেক শহরে দুরঙ্গো ভিনটেজ ফেস্টিভাসে নিলামটি অনুষ্ঠিত হয়েছে।

স্টিভেনসন সিএনএনকে বলেছেন, ‘নিলাম শুরু না হওয়া পর্যন্ত আমাদের একসঙ্গে জিন্স কেনার কোনো পরিকল্পনা ছিল না। এখন মনে হচ্ছে পাগলামিই করেছি।’ আর এই পাগলামি করতে গিয়ে দুজনকে গুনতে হয়েছে ৮৭ হাজার ৪০০ ডলার! এর মধ্যে অবশ্য হান্টার একাই গুনেছেন ৯০ শতাংশ ডলার এবং বাকি ১০ শতাংশ পরিশোধ করেছেন স্টিভেনসন।

স্টিভেনসন প্রায় তিন দশক ধরে লস অ্যাঞ্জেলেসে একটি পোশাকের দোকান চালাচ্ছেন। তিনি আফসোস করে বলেছেন, ‘এত দিন ধরে দোকান চালাচ্ছি, এ রকম জিন্স কখনোই পাইনি। এটি সত্যিই দুষ্প্রাপ্য ও বিরল।’

প্রায় পাঁচ বছর আগে তিনি এই জিন্স আবিষ্কারের কথা শুনেছিলেন বলে স্টিভেনসন জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিম আমেরিকার মাইকেল হ্যারিস এই জিন্স প্যান্টটি আবিষ্কার করেছিলেন। তিনি প্রায় পাঁচ বছর ধরে অর্ধশতাধিক পরিত্যক্ত খনিতে প্রত্নতাত্ত্বিক খনন করেছেন। কিন্তু কোথাও এ রকম জিন্স পাননি।

এ ধরনের আরও কয়েকটি জিন্স অবশ্য জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

বাঁশের চাটাই দিয়ে দারুন কায়দায় যুবকের মাছ ধরার ভিডিও ভাইরাল

স্টিভেনসন বলেছেন, ‘জিন্স প্যান্টটি এতটাই টেকসই যে এত বছর পরেও সেটি পরিধানযোগ্য। খুবই আশ্চর্যজনক ব্যাপার।’

এখন প্যান্টটি নিয়ে আপনার পরিকল্পনা কী—এমন প্রশ্নের জবাবে স্টিভেনসন বলেন, ‘আমরা এটি আবার বিক্রি করার কথা চিন্তা করছি। হয়তো কোনো জাদুঘর এই বিরল নিদর্শন সংগ্রহ করবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.