Advertisement

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা পার্ক ডং-বিনের আর নেই। “জুস আঙ্কেল” নামে পরিচিত এই অভিনেতার নিজের রেস্টুরেন্ট থেকেই তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

অভিনেতা পার্ক ডং-বিন

ইয়নের প্রতিবেদনে জানা যায় দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের পিয়ংটেক এলাকায় নিজের রেস্টুরেন্টে খোলার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা। আর মঙ্গলবার (২৯ এপ্রিল) সেই রেস্টুরেন্ট থেকেই পার্ক ডং-বিনের মরদেহ উদ্ধার করা হয়। বিকেল প্রায় ৪টা ২৫ মিনিটে এক পরিচিত ব্যক্তি, যিনি রেস্টুরেন্টের কাজে সহায়তা করছিলেন, প্রথম তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি আর বেঁচে নেই।

তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে পার্ক ডং-বিন কোরিয়ান চলচ্চিত্র ও টিভি নাটকে শক্ত অবস্থান তৈরি করেছিলেন। ‘তায়েগুকগি: টি ব্রাদারহুড অব ওয়ার’ এবং ‘দ্য হুঁটরেসেস’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। এছাড়াও ‘ক্যাফে মিনামদাং’ ও ‘হি ইজ সাইকোমেট্রিক’ নাটকে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মহত্যা বা কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত চলছে। পার্কের মরদেহ ইয়ংইন ফরেস্ট অব পিসে নেয়া হবে এবং শুক্রবার (১ মে) সকালে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অভিনেতার পরিবারে তার স্ত্রী ও তিন বছরের এক কন্যাসন্তান রয়েছে। রেখে গেছেন। ২০২০ সালে অভিনেত্রী লি সাং-য়িকে বিয়ে করেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

প্রসঙ্গত, পার্ক ডং-বিন ‘জুস আঙ্কেল’ নামে পরিচিত হন ২০১২ সালের একটি নাটকের ভাইরাল দৃশ্যের কারণে। সেখানে সত্য জানার পর তিনি মুখের কমলার জুস ছিটকে ফেলেন। এই দৃশ্যটি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সেখান থেকেই তার এই মজার ডাকনামটি ছড়িয়ে পড়ে।অভিনেতার আকস্মিক মৃত্যুতে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে অনেকে শ্রদ্ধা জানাচ্ছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.