Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৬৯ বছর বয়সে এইচএসসি পাস, শেষ করতে চান স্নাতক
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

৬৯ বছর বয়সে এইচএসসি পাস, শেষ করতে চান স্নাতক

By Saiful IslamNovember 17, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ৬৯ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার মো. আবুল কালাম আজাদ। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চন্দ্রবাজ রশিদা বেগম কলেজ থেকে জিপিএ ২.৭৭ পেয়েছেন তিনি। আবুল কালাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছিলেন।

৬৯ বছর বয়সে এইচএসসি পাস, শেষ করতে চান স্নাতক

Advertisement

মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বোর্ডের চলতি বছরের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল পেয়ে বিকেলে তিনি মোবাইল ফোনে নিশ্চিত করেন। আবুল কালাম গত ২০২২ সালে বাউবির বকশীগঞ্জের চন্দ্রাবাজ রশিদা বেগম উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় পাস করেন।

আবুল কালামের বাড়ি শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের পশ্চিম লঙ্গরপাড়া গ্রামে। এলাকায় তিনি ‘কবি কালাম’ নামে পরিচিত। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্মতারিখ ১৯৫৫ সালের ১ মার্চ। স্কুলজীবনে ১০ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করার পর পারিবারিক সংকটে এসএসসি পরীক্ষা দিতে পারেননি। পড়াশোনার প্রতি দুর্বলতা থেকেই ২০২০ সালে বকশীগঞ্জের চন্দ্রাবাজ রশিদা বেগম উচ্চবিদ্যালয়ে বাউবির আওতাধীন এসএসসি প্রোগ্রামে ভর্তি হন। ২০২২ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একই স্কুলে এইচএসসি প্রোগ্রামে ভর্তি হন।

২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রথম সেমিস্টারে অংশ নিয়ে পাস করেন। এরপর ৯ আগস্ট থেকে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর বাউবি কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল করে এবং যারা প্রথম সেমিস্টার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের অটোপাস ঘোষণা করে। এর ধারাবাহিকতায় আবুল কালাম জিপিএ ২ দশমিক ৭৭ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

অনুভূতি প্রকাশ করে আবুল কালাম আজাদ বলেন, ছোট ছেলে আনিসুর রহমানের কাছ থেকে পরীক্ষায় পাসের খবরটি প্রথম জানতে পারেন। এইচএসসি পাস করতে পেরে তার খুব ভালো লাগছে। বৃদ্ধ বয়সে পড়ালেখা করাটা চ্যালেঞ্জ। এরপরও পাস করেছেন। এখন স্নাতক ডিগ্রি অর্জনের জন্য পড়ালেখা চালিয়ে যাবেন বলে জানান।

আবুল কালাম বলেন, পড়ালেখার প্রতি আমার ভীষণ দুর্বলতা। সব সময় সংবাদপত্র ও বই পড়ি। গান লিখি। কবিতা লিখি। কয়েকটি উপন্যাস ও ছোটগল্প লিখেছি। এসবের পাণ্ডুলিপি যত্নের সঙ্গে সংরক্ষণ করছি।

তিনি বলেন, শিক্ষার জন্য বয়স কোনো বাধা নয়। প্রয়োজন শুধু ইচ্ছাশক্তি। সুশিক্ষা মানুষের জীবন ও মনকে উন্নত করে। কুসংস্কার থেকে মুক্ত রাখে।

খড়িয়াকাজীরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দুলাল মিয়া বলেন, স্বশিক্ষিত আবুল কালামের এইচএসসি পরীক্ষায় পাসের খবর শুনে তিনি ও এলাকার মানুষ খুব খুশি। তিনি বৃদ্ধ বয়সে ধৈর্য ধারণ করে পড়ালেখা অব্যাহত রেখেছেন। এটি সবার জন্য অনুকরণীয়। তার জন্য এলাকাবাসী গর্বিত।

বাউবির জামালপুরের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, বাউবি যেকোনো বয়সের মানুষের পড়ালেখা করার সুযোগ করে দিয়েছে। এ জন্য বৃদ্ধ বয়সেও আবুল কালাম আজাদ তার পড়ালেখা করার আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছেন। বাউবির অধীনে তিনি (কালাম) যত দিন পড়তে চাইবেন, তাকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa