জুমবাংলা ডেস্ক : বরগুনার পাথরঘাটায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হতদরিদ্র ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে উপজেলা যুবদল। রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে শুরু হয় এ চিকিৎসাসেবা। এর আগে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথরঘাটা উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন এবং শহিদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বরগুনা জেলা যুবদলের সহ-সভাপতি এরফান আহমেদ সোহেন।

Borghuna

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সম্পাদক সফিকুল ইসলাম সজীব, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন রানা, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জামাল, যুগ্ম আহ্বায়ক হাসান আল বকর মেছাল, পৌর আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ ও পৌর যুবদলের সদস্য সচিব আল আমিন প্রমুখ।

পরে দলীয় কার্যালয়ে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন, ডা. প্রদীপ দত্ত ও ডা. এস এ রহমান অনিক।

অবিলম্বে স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে : ববি হাজ্জাজ

জসিম উদ্দিন রানা বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী দলীয় কর্মসূচির পাশাপাশি বিনামূল্যে নারী, পুরুষ ও শিশুসহ ৩০০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.