আন্তর্জাতিক ডেস্ক : প্রতি বছরের মতো এবারের রমজানেও বাদ যায়নি ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদে হামলার দৃশ্য। মসজিদ চত্বরে মুসল্লিদের ওপর হামলাকালে এবার ভাইরাল হয় নতুন এক দৃশ্য। সাদা দাড়ি ও লম্বা পাঞ্জাবি পরা এক ফিলিস্তিনিকে দেখা যায় পায়ের ওপর পা তুলে বসে থাকতে। তার চারপাশেই তখন টহল দিচ্ছিল ইসরায়েলের পুলিশ বাহিনী।

বৃদ্ধ লোক

Advertisement

ইসরায়েলি দখলদার বাহিনীর সামানে তার বসে থাকার দৃশ্য শুধু সাহসই নয়, বরং দুঃসাহসও বটে। তবে এমন ভঙ্গিতে তার বসে থাকা দখলদার ইসরায়েলি বাহিনীর জন্য ছিল লজ্জা ও অপমানের।
জানা যায়, ওই ব্যক্তির নাম আবু সাদ্দাম আল তুতানজি (৫৭)। স্থিরচিত্তে তার চেয়ারে বসার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলজাজিরা মুবারিশের এক সাক্ষাতকারে প্রবীণ এ ফিলিস্তিনি বলেন, ওই দৃশ্য ধারণের কিছুক্ষণ আগেও ইসরায়েলের দখল এক পুলিশ সদস্য এক মরাবিতের ওপর হামলা করে। তখন আমি তার সাহায্যে এগিয়ে যাই এবং পুলিশ সদস্যকে প্রতিরোধ করি।

সাক্ষাতকারে ওই ব্যক্তি আরো বলেন, ‘আমি পায়ের ওপর পা রেখে চেয়ারে বসি। আমার মধ্যে তখন বীরত্ব ও সাহসীকতাপূর্ণ মনোভাব। কারণ এ ভূখণ্ড আমাদের, এ জমি আমাদের। আমরা কিয়ামত পর্যন্ত প্রতি মুহূর্তে আল আকসা মসজিদে অবস্থান করব। রমজান মাস বা অন্যকোনো মাস সব সময় আমরা এখানে থাকব। ’

তিনি আরো জানান, ‘আমার বসার ভঙ্গিমা দখলদার বাহিনীর জন্য লজ্জা ও অবমাননার ছিল। আমার চারপাশে ঘুরঘুর করতে থাকা সৈনিকদের জন্য এ দৃশ্য ছিল অপমানজনক। তাদের জন্য নতুন শিক্ষা নিয়ে হাজির হয় এ দৃশ্য। ’

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ছড়িয়ে দেওয়ায় সবাইকে কৃতজ্ঞতা জানান আল তুতানজি। দৃঢ় মনোবলের এ দৃশ্য সারাবিশ্বের মানুষের মধ্যে আমাদের আওয়াজ পৌঁছে দেওয়ায় করে সবাইকে ধন্যবাদ জানান তিনি। রমজান মাস ছাড়াও সব সময় তিনি আল আকসা মসজিদে অবস্থান করেন তিনি। যেকোনো কঠিন পরিস্থিতিতে এখানে অবস্থানের কথা জানান তিনি।

ফারিয়া পালালেন মনোজের সঙ্গে

আল আকসা মসজিদের আল সিলসিলা নামক ফটকের পাশে বসবাস করেন আবু সাদ্দাম আল তুতানজি। এক রুমের ছোট্ট ঘরেই তার সাধাসিধে জীবন পার হয়ে যায়। তিনি বলেন, ‘আমরা কোনো বিপদে শঙ্কিত নই। মহান আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তাই ঘটবে। মৃত্যুর ভয়ে আমরা ভীতু নই। কারণ আমাদের দৃঢ় বিশ্বাস, মুসলিমদের বিজয় অত্যাসন্ন।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.