Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পেয়ারা চাষে ভাগ্য ফিরলো ডুমুরিয়ার ইমন খানের
খুলনা বিভাগীয় সংবাদ

পেয়ারা চাষে ভাগ্য ফিরলো ডুমুরিয়ার ইমন খানের

By Shamim RezaNovember 5, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : খুলনার ডুমুরিয়া উপজেলায় বাণিজ্যিকভাবে কৃষক ইমন খান উন্নত জাতের পেয়ারা চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন তিনি।

পেয়ারা চাষ

Advertisement

এ ব্যাপারে কৃষক ইমন খান জানান, ২ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে পেয়ারা চাষ করে ১০ লাখ টাকা বিক্রি করবেন তিনি। এ উন্নত জাতের গাছ থেকে কম খরচে ১২ মাসই পেয়ারা পাওয়া যায়। প্রতিটি পেয়ারা আধা কেজি থেকে প্রায় এক কেজি ওজন হয়। একটি গাছ টানা সাত বছর ফল দেয়। আর এ পেয়ারা প্রতি কেজি ৫০-৭০ টাকায় বিক্রি করা হয়। প্রায় ৫ বিঘা জমিতে ১ হাজার ৫০টি উন্নত জাতের পেয়ারা চাষ করেছেন। তার দেখাদেখি অনেক চাষি পেয়ারা আবাদ করছেন।

ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পঞ্চুর গ্রামের কৃষক আরিফুল ইসলাম ইসলাম কয়েক বছর ধরেই পেয়ারার চাষ শুরু করেছেন। মাসের পর মাস পেয়ারার বাগান পরিচর্যা করছেন। পেয়ারার চাষ করেছেন শলুয়া গ্রামের পুর্ণন্দুবিশ্বাস। উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা মাঠের পর মাঠ উন্নত জাতের পেয়ারা বাগান করেছেন। ডুমুরিয়ার অনেক কৃষক ও বেকার যুবকরা এখন উন্নত জাতের পেয়ারা চাষ শুরু করছেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন জানান, চলতি বছরে ২৫ হেক্টর জমিতে পেয়ারা আবাদ হয়েছে। সাধারণ ফসলের চেয়ে পেয়ারার আবাদে ৩ গুণ লাভ হয়। খুলনা হট্রিকালচার থেকে চারা সংগ্রহ করে বৈশাখের শেষ সময় থেকে পেয়ারার চারা লাগানো শুরু হয়। গাছ লাগানোর ৯ মাসের মাথায় ফল ধরতে শুরু করে। প্রতিটি গাছে ১০০-১৫০টি ফল ধরে। কিন্তু গাছের সুরক্ষায় ছোট থাকতে তা ফেলে দিয়ে ২০-২৫টি পেয়ারা রাখা হয়।

১২ মাস পেয়ারা ধরলেও শীত মৌসুমের পেয়ারায় দাম বেশি পাওয়া যায়। বর্ষাকালে পেয়ারার পোকা ও পচন রোধে সুষম সার প্রয়োগ করতে হয়। এছাড়া পেয়ারার গায়ে পলিথিন জড়িয়ে দিতে হয়। এ জাতের গাছে কমপক্ষে সাত বছর সুস্বাদু পেয়ারা ধরে। অন্য ফসলের আবাদ ছেড়ে অনেক চাষি এখন উন্নত জাতের পেয়ারা চাষ শুরু করছেন।

খুলনা জেলা অতিরিক্ত উপ-পরিচালক মোসাদ্দেক হোসেন বলেন, পেয়ার চাষ একটি লাভজনক ফসল। এক বিঘা জমিতে ৪০০টি পেয়ারা গাছ লাগানো যায়, একটি পেয়ারা গাছে এক বছরে ২০ কেজি পর্যন্ত পেয়ারা হয়। এক মণ পেয়ারা বাজারে পাইকারি বিক্রি হচ্ছে ১৪শ টাকায়। একটি গাছে ৩ হাজার টাকার পেয়ারা ১ বছরে বিক্রি করতে পারে কৃষক। আমরা ডুমুরিয়া উপজেলার কৃষকদের পেয়ারা চাষিদের জমি পরিদর্শন করেছি।

আলুর বাম্পার ফলনের আশায় নীলফামারীর কৃষকেরা

তাদের প্রশিক্ষণ দিচ্ছি কিভাবে বিষযুক্ত পলি বেঁধে পেয়ারা চাষ করতে পারে। এছাড়া বাগানের ভেতরে সাথি ফসল হিসেবে লেবু, মালটাসহ অন্যান্য ফসল ফলিয়ে আধুনিক পদ্ধতিতে কিভাবে ফসল উৎপাদন করা যায় সে ব্যাপারেও সহযোগিতা করছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

June 23, 2026
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026
সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

June 23, 2026

Latest News

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa