আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নির্মাণাধীন একটি রেল সেতু ভেঙে অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আরও অনেকে ঘটনাস্থলে আটকা পড়েছেন বলে ধারনা করা হচ্ছে এবং তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। বুধবার (২৩ আগস্ট) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি নির্মাণাধীন রেলওয়ে সেতু ভেঙে এই প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।

১৭ জন নিহত

Advertisement

এর আগে সেখানের কর্মকর্তারা জানান, ধসে পড়া স্থানে অনেকে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাদের উদ্ধারে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তারা আরও জানিয়েছে, সেতুটি যখন ধসে পড়ে তখন সেখানে অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক ছিল। আরও পড়ুন: পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ডাক্তার আছে?

এনডিটিভি বলছে, মিজোরামের রাজধানী শহর আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে অবস্থিত সাইরাং এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে এই ঘটনায় ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

১১০ বছর বয়সে চতুর্থ বিয়ে করলেন বৃদ্ধ

অন্যদিকে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার কথাও নিশ্চিত করেছেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.