Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ পেট্রোবাংলা থেকেই ৩ হাজার কোটি টাকা পাবে চট্টগ্রাম কাস্টমস
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

পেট্রোবাংলা থেকেই ৩ হাজার কোটি টাকা পাবে চট্টগ্রাম কাস্টমস

By Shamim Rezaজুলাই 17, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশের রাজস্ব আদায়ের অন্যতম প্রধান খাত চট্টগ্রাম কাস্টমসে এবারও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চট্টগ্রাম কাস্টমসের পেট্রোবাংলা থেকে রাজস্ব বাবদ বকেয়া রয়েছে ৩ হাজার ১৩৫ কোটি টাকা এবং বিপিসি থেকে বকেয়া রয়েছে প্রায় ১১৬ কোটি টাকা। চট্টগ্রাম কাস্টমসের পক্ষ থেকে বলা হয়েছে পেট্রোবাংলা এবং বিপিসি থেকে রাজস্ব পাওয়া গেলে চট্টগ্রাম কাস্টমস কর্তৃক লক্ষ্যমাত্রার শতকরা ৯৮ ভাগ অর্জন সম্ভব ছিল। সমাপ্ত ২০২১-২০২২ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে প্রায় সাড়ে ৫৯ হাজার কোটি টাকা। কিন্তু লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ৬৪ হাজার কোটি টাকা। অবশ্য গেল অর্থবছরে ২০২০-২০২১ অর্থবছরের চেয়ে প্রায় ৮ হাজার কোটি টাকা বেশি আদায় হয়েছে।

কাস্টম হাউজ

Advertisement

চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মো. ফখরুল আলম বলেন, সমাপ্ত অর্থবছরে আমদানি অনেক কম হলেও সার্বিক পরিস্থিতিতে রাজস্ব আদায় সন্তোষজনক। তিনি বলেন, পেট্রোবাংলা ও বিপিসি থেকে রাজস্ব পাওয়া গেলে এবার বিগত অর্থবছরের (২০২০-২০২১) তুলনায় ১০ হাজার কোটি টাকার বেশি চট্টগ্রাম কাস্টমস আয় দেখাতে পারতো।

কাস্টমস সূত্রে জানা যায়, কিছু কিছু পণ্য আগে চট্টগ্রাম কাস্টমস দিয়ে খালাস করা হতো। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ঐ পণ্য মোংলা বা ঢাকা আইসিডির মাধ্যমে খালাস হচ্ছে। এমনকি চট্টগ্রামের আমদানিকারকরা ঐ সব শুল্ক স্টেশন দিয়ে পণ্য খালাস নিয়ে আবার চট্টগ্রামে নিয়ে আসছেন। এই সব পণ্যের মধ্যে রিকন্ডিশন্ড গাড়ির ক্ষেত্রে গত কয়েক বছর ধরে অব্যাহতভাবে মোংলা বন্দর দিয়ে বেশি পরিমাণ গাড়ি খালাস হচ্ছে। মোংলা দিয়ে গাড়ি খালাস প্রতি বছর ২০ শতাংশ বাড়ছে। চট্টগ্রামে পোর্ট চার্জ অপেক্ষাকৃত বেশি হওয়ায় এবং চট্টগ্রাম কাস্টমসে পণ্য খালাসে কিছুটা কড়াকড়ি মনোভাব দেখানোর কারণে গাড়ি চট্টগ্রামে খালাস কমে গেছে বলে জানা যায়। একই ভাবে আরো কয়েকটি পণ্যের ক্ষেত্রেও চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম কাস্টমস থেকে ব্যবসায়ীরা সরে আসছে বলেও সূত্রে জানা যায়। বিভিন্ন সময় চট্টগ্রাম কাস্টমসের পক্ষ থেকে দাবি করা হয় যেন, সকল পণ্য সকল শুল্ক স্টেশনে একই নিয়মে মূল্যায়ন করা হউক।

চট্টগ্রাম কাস্টমসের এক কর্মকর্তা জানান, আমদানিকারকগণ শুল্ক কম দেওয়ার জন্য চেষ্টা চালাবে। যেখানে বেশি সুবিধা পাবে সেখানেই যাবে। আবার কতিপয় কর্মকর্তা কর্তৃক পণ্যের পরীক্ষার নামে আমদানিকারকের হয়রানি এবং অতিরিক্ত সময় পণ্য বন্দরে পড়ে থাকার ফলে ডেমারেজ চার্জের পরিমাণও বেড়ে যায়। দীর্ঘসূত্রিতার কারণে এমন অসংখ্য ঘটনা রয়েছে আমদানি পণ্যের চেয়ে ডেমারেজ চার্জ বেশি দাঁড়িয়েছে।

মরার পর ব্যাংক-ব্যালেন্স কারও সঙ্গে যাবে না

ফলে আমদানিকারক পণ্য খালাস না করে বন্দরে ফেলে রাখে। তাছাড়া শুল্ক বিরোধে পড়ে উচ্চ আদালতে মামলার কারণে দীর্ঘদিন ধরে পণ্য খালাস হয় না। চট্টগ্রাম বন্দরে পরীক্ষা-নিরীক্ষা ও মামলার কারণে দীর্ঘ ১০ বছর থেকে ২০ বছরের পুরনো মালামালও পড়ে আছে। আমদানিকারকদের অনেকের অভিযোগ কতিপয় কর্মকর্তার অহেতুক ও উদ্দেশ্যমূলক হয়রানির কারণে তারা অন্যত্র পণ্য খালাসে নিয়ে যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

জুন 18, 2026
আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

জুন 18, 2026
শিশু

গাইবান্ধার বাঙালি নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

জুন 18, 2026
Latest News
আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

শিশু

গাইবান্ধার বাঙালি নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Shibaloy

সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Girl

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

Ghior

মাদকসহ একই পরিবারের তিনজন আটক, ঘরবাড়ি জ্বালিয়ে দিলো জনতা

যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

Ayat

শিশু আয়াত হত্যা, এক মাসের মধ্যে আসামির মৃত্যুদণ্ড কার্যকরের দাবি বাবা-মার

প্রধানমন্ত্রীর সভায় শিমুল

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

Manikganj

এসআইপুত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa