Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ফোন চু.রির ব্যর্থ চেষ্টা, ট্রেনের জানালায় ঝুলে ১ কিলোমিটার পার
আন্তর্জাতিক ওপার বাংলা

ফোন চু.রির ব্যর্থ চেষ্টা, ট্রেনের জানালায় ঝুলে ১ কিলোমিটার পার

By Shamim RezaJanuary 18, 2024Updated:January 18, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ট্রেনের জানালা দিয়ে হাত ঢুকিয়ে এক যাত্রীর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন চোর। আর তখনই ট্রেনের জানালার পাশে বসা যাত্রী তার হাত ধরে ফেলেন। এরপর চোরকে কঠিন শিক্ষা দিতে প্রায় এক কিলোমিটার পথ পর্যন্ত ট্রেনের জানালাতেই তাকে ঝুলিয়ে রাখেন তিনি। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

চুরি

Advertisement

এতে দেখা যায়, ফোন চুরির চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর চলন্ত ট্রেনের জানালার পাশে ঝুলে আছেন চোর। তার হাত শক্ত করে ধরে আছেন যাত্রী। এ সময় ছেড়ে দেওয়ার জন্য আর্তনাদ করলেও যাত্রী তা কর্ণপাতই করেননি। ঝুলন্ত চোরকে মাঝে মাঝে উত্তম-মাধ্যমও দেন ট্রেনের যাত্রী।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভিডিওটি বিহার প্রদেশের যাত্রীবাহী একটি ট্রেনের হলেও কবে সেটি ধারণ করা হয়েছে সেবিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। বিহারে প্রায়ই ট্রেনের জানালা দিয়ে যাত্রীদের মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, চলন্ত ট্রেনের জানালা দিয়ে যাত্রীর কাছ থেকে মোবাইল চুরির চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু সতর্ক অবস্থায় জানালার পাশে বসে থাকা যাত্রী তার হাত ধরে ফেলেন। অন্যান্য যাত্রীরাও এগিয়ে এসে চোরকে শক্ত করে ধরে রাখেন। যে কারণে প্রায় এক কিলোমিটার পথ ট্রেনের জানালায় ঝুলে ছিলেন চোর।

পরে এক কিলোমিটার দূরে পরবর্তী রেল স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি করলে ওই চোরের সহযোগীরা এগিয়ে এসে তাকে ছাড়িয়ে নেন। এই ঘটনার ভিডিও ট্রেনের অন্যান্য যাত্রীরা মোবাইল ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

Kalesh near Bhagalpur Bihar, a snatcher was snatching a passenger's phone from a moving train, but he could not succeed in it and the passenger caught the snatcher and carried him hanging for about a kilometer
pic.twitter.com/66wIJmzWjS

— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 17, 2024

অন্য এক যাত্রী ভিডিওটি এক্সে শেয়ার করে লিখেছেন, বিহারের ভাগলপুরের কালেশের কাছে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন ছিনতাইকারী। তবে তার সেই চেষ্টা সফল হয়নি। জানালার পাশে বসা যাত্রী চোরকে ধরে ফেলেন। এরপর তাকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত ট্রেনের জানালায় ঝুলিয়ে রাখেন।

বিহারে প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল ২০২২ সালের সেপ্টেম্বরে। ওই সময় ট্রেনের জানালা দিয়ে মোবাইল চুরির চেষ্টা করেছিল এক যুবক। ট্রেনটি বিহারের বেগুসরাই থেকে খাগরিয়া যাচ্ছিল। মাঝে সাহেবপুর কামাল স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার সময় হঠাৎ এক চোর এসে জানালার ভেতরে হাত ঢুকিয়ে মোবাইল চুরির চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলেন এক যাত্রী। এরপরই ট্রেনটি ছেড়ে দেয়।

পরকীয়ায় জড়িত নারীরা এই প্রাণী বেশি পোষেন

তখন হাত ছাড়ার অনুরোধ করলেও যাত্রীরা তা করেননি। এরপর যাত্রীরা অপর হাত ধরে চোরকে জানালায় ঝুলিয়ে রাখেন। এভাবে প্রায় ১০ কিলোমিটার পথ চলন্ত ট্রেনের বাইরে ঝুলেছিলেন তিনি। পরে ট্রেনটি খাগরিয়া স্টেশনের কাছাকাছি পৌঁছালে তাকে ছেড়ে দেওয়া হয়।

সূত্র: এনডিটিভি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

July 5, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026

Latest News

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa