Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পিরোজপুরে শিক্ষার্থীদের ওপর শ্রমিকদলের হামলা, প্রক্টরসহ আহত ৫
জাতীয়

পিরোজপুরে শিক্ষার্থীদের ওপর শ্রমিকদলের হামলা, প্রক্টরসহ আহত ৫

By Mynul Islam NadimDecember 16, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : পিরোজপুরে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে শ্রমিকদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে প্রক্টরসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকদলের চার নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি।

pirojpur

Advertisement

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পিরোজপুর শহরের নিরব হোটেলে নাশতা করার সময় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত চারজন পিরোজপুর জেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিলেও এখনো পর্যবেক্ষণে রয়েছেন আহত প্রক্টর ড. মুসা খান। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়সহ হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে পিরোজপুর শহরের বলেশ্বর নদীর পাড়ে শহীদ বেদিতে ব্যানার সহকারে ফুল দিতে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় তাদের বিশ্ববিদ্যালয়ের নামের ব্যানারটি সরিয়ে ফেলতে বলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যানারটি সরিয়ে ফেলে।

ফুল দেওয়া শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুসা খানসহ শিক্ষার্থীরা শহরের নিরব হোটেলে নাশতা করছিলেন। এসময় শ্রমিকদলের ১৫-২০ জন তাদের ওপর হামলা করেন। এসময় হাতাহাতিতে প্রক্টরসহ উভয় পক্ষের পাঁচজন আহত হন। আহতদের মধ্যে শ্রমিকদলের দুজন রয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় তারা থানায় মামলা করবেন।

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেলো দুই বন্ধুর

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছেলেরা স্লোগান দিয়ে শহীদ বেদিতে প্রবেশ করছিল জানিয়ে জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু বলেন, বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের জন্য প্রস্তাবও পাঠানো হয়েছে। এরপরও বিশ্ববিদ্যালয়ের নাম দেখে নেতাকর্মীরা ক্ষিপ্ত হন।

এ ঘটনায় মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa