জুমবাংলা ডেস্ক : বাজারে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া। এদিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাজারে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। দাম নাগালের বাইরে থাকায় ক্রেতারা কাঁচা মরিচ কিনছেন পিস হিসেবেও। প্রতিটি কাঁচা মরিচ দুই থেকে তিন টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন একাধিক সবজি বিক্রেতা। রোব ও সোমবার কাঁচাবাজারগুলোতে এমন চিত্র দেখা গেছে।

Morice

Advertisement

সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদর বাজারে গিয়ে দেখা যায়, সেখানে বেশ কয়েকজন সবজি বিক্রেতা কাঁচা মরিচের পসরা সাজিয়ে বসে আছেন। বেচাকেনা তেমন নেই। মাঝেমধ্যে কিছু ক্রেতা দরদাম করেই ফিরে যাচ্ছেন। কিছু ক্রেতাকে বেশি মূল্য দিয়েই কাঁচা মরিচ কিনতে দেখা গেছে। কেউ কেউ পিস হিসেবেও কিনছেন।

উপজেলার কলাদী এলাকার একজন বাসিন্দা বলেন, আজ সকালে ৩০ টাকায় বাজার থেকে ১৫টি কাঁচা মরিচ কিনেছেন। তাঁর মতো নিম্ন আয়ের আরও অনেকেই এই ‘পিস পদ্ধতিতে’ মরিচ কিনছেন। এতে খরচ সাশ্রয় হচ্ছে। তাঁর অভিযোগ, বাজারে প্রশাসনের তদারকি না থাকায় কাঁচা মরিচসহ অন্যান্য নিত্যপণ্যের দাম লাফিয়ে বাড়ছে।

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে বাজারে আমদানি কম থাকায় কাঁচা মরিচের এই উচ্চমূল্য। তবে একাধিক ক্রেতার অভিযোগ, বাজারে তদারকি না থাকায় কাঁচা মরিচসহ নিত্যপণ্যের দাম বাড়ছে।

চেন্নাইয়ে বিমানবাহিনীর এয়ার শো দেখতে গিয়ে ৩ জনের মৃত্যু

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, বাজারে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে তদারকি অব্যাহত রাখবেন। তদারকি না থাকার অভিযোগ সত্য নয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.