পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা পালন করবেন বাংলাদেশের মুসলমানরা।

আজ বুধবার সন্ধ্যা ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের প্রচলিত নিয়ম অনুযায়ী, শাবান মাসের ২৯তম দিনে সূর্যাস্তের পর দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা পর্যবেক্ষণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করে জাতীয় চাঁদ দেখা কমিটির কাছে পাঠানো হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এসব তথ্য যাচাই-বাছাই করে কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


