Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিশাল জয়
আন্তর্জাতিক ওপার বাংলা

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিশাল জয়

By Tarek HasanJuly 12, 2023Updated:July 12, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের শাসকদল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা প্রতিফলিত হয়েছে, গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি স্তরের সবগুলোতেই বড় ধরনের জয় পেয়েছে তারা।
তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের মোট ৬৩২২৯ আসনের মধ্যে ৪২১২২টিতে, পঞ্চায়েত সমিতির ৯৭৩০ আসনের মধ্যে ৫২৬৩টিতে এবং জেলা পরিষদের ৯২৮ আসনের মধ্যে ৫২৬টিতে জয় পেয়েছে।

 তৃণমূল

Advertisement

রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি অনেকটা পেছনে থেকে দ্বিতীয় স্থান পেয়েছে। তারা গ্রাম পঞ্চায়েতে ৯৩০৭টিতে, পঞ্চায়েত সমিতিতে ৫৭২টিতে এবং জেলা পরিষদের ১৫টি আসনে জয় পেয়েছে।
কিছু ফলাফল এখনও ঘোষণার অপেক্ষায় আছে।

এক ফেইসবুক পোস্টে পশ্চিমবঙ্গের তৃণমূল দলীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “গ্রাম বাংলায় তৃণমূলের জয়জয়কার। তৃণমূলের প্রতি জনগণের ভালোবাসা, আবেগ ও সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। এই রাজ্যের জনগণের হৃদয়ে শুধু তৃণমূল, এ নির্বাচন তা প্রমাণ করেছে।”

মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এ নির্বাচনে গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি স্তরের ৭৪ হাজারেরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়।
সোমবার নির্বাচনে ভোট গ্রহণের সময় বেশ কয়েকটি কেন্দ্রে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে, এতে অন্তত ১৫ জন নিহত হন। গোলোযোগ ও বিভিন্ন অভিযোগের কারণে ৬৯৬টি কেন্দ্রে ফের ভোট গ্রহণ করা হয়।

সোমবার সকালে মুর্শিদাবাদে একটি ভোট গণনা কেন্দ্রের কাছে বিস্ফোরণ ঘটানো হয়। হাওড়ায় কেন্দ্রের কাছে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে।
গণনা কেন্দ্রগুলোতে বিরোধীদলীয় পরিদর্শকদের প্রবেশে বাধা দিয়ে ক্ষমতাসীন তৃণমূল ‘ভোট লুট করার বেপরোয়া চেষ্টা’ চালিয়েছে বলে অভিযোগ করেছে বিরোধীদল বিজেপি।

স্বচালিত গাড়ির জন্য স্যাটেলাইট তৈরি করছে চীনের গিলি

অপরদিকে তৃণমূল দাবি করেছে, নির্বাচন চলাকালে সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের ৬০ শতাংশ হয় তাদের কর্মী বা তাদের সমর্থক।
এসব সত্ত্বেও দল জয় পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিরোধীদের ‘মমতাকে ভোট নয়’কে ‘মমতার জন্য ভোট’ প্রচারণায় পরিণত করায় জনগণের কাছে (আমরা) কৃতজ্ঞ।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa