পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকের মাঝে ফার্মস কার্ড বিতরণ করা হবে। এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রি-পাইলটিং প্রজেক্টটি শুরু করবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত ফার্মস কার্ড বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সারাদেশের ১১টি উপজেলায় একযোগে এই কার্ড কৃষকদের হাতে তুলে দেওয়া হবে, যা কৃষকদের জন্য সহায়ক হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফার্মস কার্ড বিতরণের অন্তর্ভুক্ত ১১টি উপজেলা হলো:
টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড় ভোদা, বগুড়া শিবগঞ্জ, ঝিনাইদহ শৈলকুপা, পিরোজপুর নেছারাবাদ, কক্সবাজার টেকনাফ, কুমিল্লা আর্দশ সদর, জামালপুর ইসলামপুর, রাজবাড়ী গোয়ালন্দ এবং মৌলভীবাজার জুড়ী।
এ বিষয়ে বৈঠকে বলা হয়, বিএনপির নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী দেশের কৃষকদের জন্য ফার্মস কার্ড চালু করা হচ্ছে, যা কৃষকদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


