জুমবাংলা ডেস্ক : ঝালকাঠিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকাজ চলাকালে সোফার ভেতর একটি সাপ দেখা যায়। সাপটি দেখে ভয়ে দূরে সরে যান আদালতে উপস্থিত আইনজীবী ও বিচারপ্রার্থীরা। সাপের আতঙ্কে বন্ধ ঘোষণা করা হয় বিচারিক কার্যক্রম।

Advertisement

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কক্ষে এ ঘটনা ঘটে। পরে বিচারপ্রার্থীরা নায়া কাউচিয়া নামে বিষধর সাপটিকে মেরে ফেলেন।

আদালতের বেঞ্চ সহকারী শাহ জামাল বলেন, মঙ্গলবার দুপুরে এজলাসে বিচারকাজ চলাকালে আইনজীবীদের বসার সোফার পেছনের ফোমের ভেতরে সাপটি দেখতে পান এক আইনজীবী। এ সময় তিনি চিৎকার দিয়ে উঠলে আদালতকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাজিয়া আফরোজ সকলকে নিরাপদে থাকতে বলে এজলাস কক্ষ ত্যাগ করেন। এজলাস কক্ষ থেকে সোফাটি বের করে উপস্থিত লোকজন সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে আদালতের বিচার কার্যক্রম আজকের মতো মুলতবি করা হয়।

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্য মোর্শেদ কামাল বলেন, সাপ দেখে বিচারপ্রার্থী ও আইনজীবীরা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেন। একপর্যায়ে সোফাটি আদালতের বাইরে এনে সাপটি মেরে ফেলা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.