Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রজনন মৌসুমে জনপদে ঢুকে পড়ছে বাঘ
খুলনা বিভাগীয় সংবাদ

প্রজনন মৌসুমে জনপদে ঢুকে পড়ছে বাঘ

By Shamim RezaDecember 27, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : সুন্দরবনের পাশের জনপদে শীত মৌসুমে বাঘের আনাগোনা বাড়ছে। শীতকাল বাঘের প্রজনন মৌসুম হওয়ায় এই সময় বাঘ-বাঘিনী একে অপরের সঙ্গী খুঁজে বেড়ায়। যার কারণে তারা পথভ্রষ্ট হয়ে লোকালয়ে ঢুকে পড়ছে। সোমবার রাতে এভাবেই একটি বাঘ ভোলার নদী পার হয়ে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বনসংলগ্ন সোনাতলা গ্রামের হালিম চাপরাসির বাড়িতে প্রবেশ করে। রাত ১০টার দিকে গরুর ঘরের পাশে একটি বাঘটি দেখতে পান গৃহকর্তা হালিম চাপরাসি। তার ডাক চিৎকারে বাঘটি দ্রুত নদীর দিকে চলে সুন্দরবনে যায়।

বাঘের প্রজনন মৌসুম

Advertisement

এর আগে গত ১০ নভেম্বর রাতে একই গ্রামে এসেছিল একটি বাঘ। বার বার গ্রামে বাঘ আসায় গ্রামবাসীর মধ্যে বাঘ আতঙ্ক বিরাজ করছে। তবে, প্রজনন মৌসুমে লোকালয়ে বাঘ এলেও কোন ক্ষয়ক্ষতি না করায় আতঙ্কের কিছু নেই বলে জানান বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগসহ বাঘ সংরক্ষণ কাজে অভিজ্ঞরা। সতর্কতা হিসেবে বন বিভাগ সন্ধ্যার পরে যাতে লোকালয়ের কেউ একা ঘর থেকে বের হওয়াসহ চলাফেরা না করেন সেজন্য গ্রামের লোকজনকে মাইকিং করে সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী হালিম চাপরাসি জানান, তার বসত ঘর থেকে কিছুটা দূরে গোয়াল ঘর। রাতে টর্চ লাইট জ্বালিয়ে গরুর খোঁজ নিতে গিয়ে দেখি গোয়াল ঘরের পাশের ঝোপের মধ্যে একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে। তখন তিনি ভয়ে দ্রুত ঘরে ফিরে গিয়ে ডাক চিৎকার দেন। পরে তিনি ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যদের মোবাইলে জানালে সকালে বনবিভাগ ও ভিটিআরটি ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার বাড়ি ও ভোলা নদীর চরে বাঘের পায়ের অসংখ্য তাজা ছাপ দেখতে পান। এঘটনার পর গ্রামবাসীর মধ্যে বাঘ আতঙ্ক বিরাজ করছে।

ভিটিআরটি ও সিপিজি দলনেতা মো. খলিল জমাদ্দার জানান,খাবারের জন্য বাঘ লোকালয়ে আসেনা। আমি ২০০৮ সাল থেকে সুন্দরবনের বাঘসহ বন্যপ্রাণি সংরক্ষণে কাজ করছি। এই ১৬ বছরে ১৫ থেকে ১৬ বার বাঘের দেখা পেয়েছি। শিকারের জন্য বাঘ বেশিটা তাড়াহুড়া বা লোকালয়ে খুব কমই আসে। শীতের সময় বাঘ লোকালয়ে আসার কারণ হিসেবে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে পারি আসলে খাবারের জন্য বাঘ লোকালয়ে আসেনা। খাবারের জন্য এলে গ্রামের গৃহপালিত প্রাণির ওপর আক্রমণ করতো। গ্রামের বাড়িতে গরু, ছাগল, মহিষ খোলা স্থানে বাাঁধা থাকে। কিন্তু বাঘ পাশ থেকে হেটে গেলেও তাদের ওপর কখনো আক্রমণ করে না। শীতকাল বাঘের প্রজনন মৌসুম হওয়ায় এই সময় বাঘ-বাঘিনী একে অপরের সঙ্গী খুঁজে বেড়ানোর কারণে তারা পথভ্রষ্ট হয়ে লোকালয়ে ঢুকে পড়ছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, লোকালয়ে বাঘের খবর পেয়ে বনরক্ষী ও বন্যপ্রাণি সুরক্ষায় নিয়োজিত কর্মীদের ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজ নিয়েছি। ওই বাড়ি ও ভোলা নদীর চরে বাঘের পায়ের অসংখ্য তাজা ছাপ দেখতে পাওয়া গেছে। সন্ধ্যার পরে যাতে লোকালয়ের কেউ একা ঘর থেকে বের হওয়াসহ চলাফেরা না করেন সেজন্য গ্রামের লোকজনকে মাইকিং করে সতর্ক থাকতে বলা হয়েছে।

আমাকে কাছে পেতে যে টাকা লাগবে তা দেবার সাধ্য আপনার নেই : স্বস্তিকা

বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল বলেন, শীতকালে প্রজনন মৌসুমে বাঘের বিচরণ বেড়ে যায়। সে কারণেও পথভ্রষ্ট হয়ে বাঘ-বাঘিনী লোকালয়ে চলে আসতে পারে। যখত আবার বুঝতে পারে এটা তার লোকালয়ে ঢুকে পড়েছে, তখন আবার বাঘ বনে ফিরে যায়। তবে, বাঘ বা বন্যপ্রাণি যাতে অহরহ লোকালয়ে প্রবেশ করতে না পারে সেজন্য সুন্দরবন সুরক্ষা প্রকল্পের মাধ্যমে কাটাতাঁরের বেড়া নির্মাণের কাজ চলতি অর্থবছরেই শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026
Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

July 3, 2026

Latest News

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa