ক্রোয়েশিয়া থেকে এক মাস আগে নিখোঁজ হওয়া পোল্যান্ডের জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা নিকোডেম সিজেভস্কির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৩ বছর। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইউটিউবার

Advertisement

গত ১১ মে প্রকাশিত মার্কিন ম্যাগাজিন টিএমজেড-এর প্রতিবেদনে বলা হয়, নিকোডেম অনলাইনে ‘লিল নার্সিজ’ নামে পরিচিত ছিলেন। চলতি বছরের এপ্রিলের শুরু থেকে তিনি নিখোঁজ ছিলেন। সর্বশেষ ৮ এপ্রিল তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

পোল্যান্ডের গ্লিভিস পুলিশ জানিয়েছে, ক্রোয়েশিয়ায় মরদেহ উদ্ধারের পর আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তাকে খুঁজে বের করতে তদন্তকারীরা সম্ভাব্য সব ধরনের সূত্র অনুসরণ করেছিলেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুসারীরা শোক প্রকাশ করছেন। অনেকে তার পুরোনো ভিডিওগুলোতে মন্তব্য করে শ্রদ্ধা জানাচ্ছেন।

এই কনটেন্ট নির্মাতা কৌতুকধর্মী ভিডিও, লাইফস্টাইল কনটেন্ট এবং বিতর্কিত ‘ডিস ট্র্যাক’-এর মাধ্যমে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল ৪ লাখ ৫০ হাজারের বেশি। তবে গত কয়েক বছর তিনি নিয়মিত কনটেন্ট তৈরি থেকে দূরে ছিলেন। সর্বশেষ ভিডিও তিনি আপলোড করেছিলেন ২০২১ সালের নভেম্বরে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.