Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ভিডিও কলে রেখে আত্মঘাতী হলেন পুলিশ কর্মকর্তার স্ত্রী
বিভাগীয় সংবাদ সিলেট

ভিডিও কলে রেখে আত্মঘাতী হলেন পুলিশ কর্মকর্তার স্ত্রী

By Saiful IslamJul 8, 2022, 1:02 AM Asia/Dhaka2 Mins Read

জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের মাহফুজা সানজানা রিক্তা (২৪) নামে এক উপ-পরিদর্শকের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সোলেমানপুর গ্রামের আজিজুর রহমানের মেয়ে ও দিরাই থানার এসআই আমির হোসেনের স্ত্রী। এস আই আমির হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায়। এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল। বৃহস্পতিবার (৭ জুলাই) পৌর শহরের হাছননগর এলাকায় এসআইর ভাড়া বাসায় ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও প্রতিবেশী জানায়,জেলা শহরের হাছননগর এলাকায় এসআই আমির হোসেনের বাসায় বৃহস্পতিবার দুপুরে ভিডিও কলে রেখে আত্মহত্যা করার কথা জানিয়ে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগানো দেখায় রিক্তা। পরে বাসার মালিককে ফোন করে বিষয়টি জানান এসআই আমির। বাসার মালিক এসে বাসার দরজা ভাঙার চেষ্টা করেলেও পারেননি। পরে সুনামগঞ্জ সদর থানার পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ফাঁস লাগানো অবস্থায় রিক্তার মরদেহ ঝুলতে দেখেন। সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই ওমর ফারুক বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার জানায়, এক বছর পূর্বে জেলার জামালগঞ্জ থানায় চাকরীর করতেন আর রিক্তা সুনামগঞ্জে পড়াশুনা করতেন। ঘটনা চক্রে পরিচয় হয় এর পর থেকে প্রেম হওয়ার পরে আমির প্রথম স্ত্রীর কথা না জানিয়ে রিক্তাকে বিয়ে করে। মেনেও নিয়েছিল রিক্তার পরিবার। পরে দ্বিতীয় স্ত্রীর জানাজানি হয়লে এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে পারিবারিক অশান্তি লেগে থাকতো। তাদের অভিযোগ, প্রথম স্ত্রী ও তার পরিবার দ্বিতীয় বিয়ের কথা জানার পর রিক্তার ওপর মানসিক অত্যাচার চালাতেন। এ যন্ত্রণা সহ্য করতে না পেরে রিক্তা আত্মহত্যা করেছেন।

এস আই আমির জানান, আমার সাথে রিক্তার কোনো ঝামেলা হয় নি। তাকে কোন ভাবেই মানসিক অত্যাচার করা হত না। সে প্রায়ই সময় রাগ করত। দুপুরে দিকে সে ভিডিও কলে রেখেই আত্নহত্যা করে।

ওসি ইখতিয়ার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। আমাদের ধারণা,তিনি থানায় ছিলেন। তবে তদন্তের পর সব বলতে পারব। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান,আমি আত্মহত্যার ঘটনাটি শুনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে হয়তো কোনো কিছু নিয়ে সমস্যা ছিল। সে জন্য এ ঘটনা ঘটতে পারে। ঘটনাটি তদন্তাধীন আছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে হতে পারে বলে ধারণা করছেন তিনি।

ওষুধের দাম ৭ টাকা বেশি নেওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

May 24, 2026, 11:22 PM Asia/Dhaka
রেড হোপ ফাউন্ডেশন

রেড হোপ ফাউন্ডেশনের আলোচনা সভা ও ‘লাল নদী’ অ্যাপের শুভ উদ্বোধন

May 24, 2026, 11:13 PM Asia/Dhaka
ফেরি

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু

May 24, 2026, 11:02 PM Asia/Dhaka
Latest News
CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

রেড হোপ ফাউন্ডেশন

রেড হোপ ফাউন্ডেশনের আলোচনা সভা ও ‘লাল নদী’ অ্যাপের শুভ উদ্বোধন

ফেরি

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু

ইয়াবা

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-মদসহ ৩ জন গ্রেফতার

Harirampur

হরিরামপুরের চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা

জখম

ফতুল্লায় চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আটক ২

৯ তলা

মোহাম্মদপুরে ৯ তলা ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

শেরপুরে গৃহবধূকে ধর্ষণ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

শিশু

সাড়ে ছয় বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার আদালত

কক্সবাজার আদালতে অতর্কিত গুলি, আহত দুই, হেফাজতে চার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp