জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় এমরান হোসেন নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে থানা ভবনে অন্য নারী নিয়ে রাতযাপনের অভিযোগ পাওয়া গেছে। জেলার লালমাই থানায় এ ঘটনা ঘটেছে। এরই মধ্যে অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisement

পুলিশের একটি সূত্র জানায়, সম্প্রতি থানা ভবনে নারী নিয়ে রাতযাপন করেন পুলিশ সদস্য এবং দায়িত্বরত ক্যাশিয়ার এমরান হোসেন। গোপন সূত্র থেকে বিষয়টি জানতে পেরে ১০ সেপ্টেম্বর পুলিশ সুপার আব্দুল মান্নান ওই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন।

পুলিশ সুপারের বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়েছে, লালমাই থানার ফতেহপুরের পুরাতন ভবনের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ১ আগস্ট থেকে জামতলীর নতুন ভাড়া ভবনে কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু কনস্টেবল এমরান হোসেন ৩ ও ৪ আগস্ট পুরাতন থানা ভবনের দ্বিতীয়তলায় স্থানীয় ফতেহপুর গ্রামের এক নারীকে নিয়ে রাতযাপন করেছেন। এতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি জনসম্মুখে চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। তার এমন কার্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, নৈতিকস্খলন, অপেশাদারিত্ব, স্বেচ্ছাচারিতা, দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলা, বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি, অসদাচরণের শামিল ও শাস্তিযোগ্য অপরাধ।

লালমাই থানার ওসি হানিফ সরকার বলেন, বরখাস্ত নয়, কনস্টেবল এমরান হোসেনকে কুমিল্লা পুলিশ লাইনে নিয়মিত বদলি করা হয়েছে। নারীর সঙ্গে রাতযাপনের বিষয়টি আমার জানা নেই।

সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র এএসপি একেএম এমরানুল হক মারুফ বলেন, অভিযোগ পেয়ে কনস্টেবল এমরান হোসেনকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে বদলি করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.