Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পলোগ্রাউন্ডে ধানের চারায় তৈরি জামা পড়ে হাজির সমর্থক, কণ্ঠে স্লোগান
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

পলোগ্রাউন্ডে ধানের চারায় তৈরি জামা পড়ে হাজির সমর্থক, কণ্ঠে স্লোগান

By Shamim RezaJanuary 25, 20262 Mins Read

চট্টগ্রামে বিএনপির নির্বাচনী সমাবেশ ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শরীরে ধানের চারায় তৈরি জামা, কণ্ঠে স্লোগান। পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে এভাবেই হাজির হন নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম। মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের এই দুই কৃষকের উপস্থিতিতে দলের কর্মী-সমর্থকরা আনন্দ প্রকাশ করেন।

ধানের চারায়

Advertisement

রোববার (২৫ জানুয়ারি) নগরের সিআরবি সাত রাস্তার মোড়ে একুশে টেলিভিশনের প্রতিনিধির সঙ্গে কথা হয় তাঁদের।

নেপাল চন্দ্র দাশ বলেন, ‘ধান আমাদের জীবন, আমাদের অস্তিত্ব। সেই ধান শরীরে ধারণ করেই আমরা রাজপথে নেমেছি-এটাই আমাদের ভালোবাসা’।

সাইদুল ইসলাম বলেন, ‘আমরা কৃষক দলের রাজনীতি করি। মাঠে যেমন লড়াই করি, রাজনীতিতেও তেমনি লড়াই করি। সমাবেশে এসেছি ধানের চারা নিয়ে। কারণ ভোটের অধিকারের এই আন্দোলনের শিকড় কৃষকের মাটি রক্ষার জন্যই’।

মিরসরাই উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম আমাদের গর্ব। তাঁরা প্রতিটি সভা-সমাবেশে শরীরে ধানের চারা লাগিয়ে অংশ নেন। সমাবেশে ওয়াহেদপুর ইউনিয়ন কৃষক দলের প্রায় ৫০০ নেতা-কর্মী যোগ দিয়েছেন। ধানের প্রতীক শুধু একটি ফসল নয়-এটি কৃষকের আত্মপরিচয় ও আন্দোলনের শক্তি।

স্লোগান দিচ্ছিলেন তারেক রহমানের পক্ষে। আশপাশে ভিড় করা নেতা-কর্মীদের চোখে তখন উচ্ছ্বাস।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ভোর থেকেই নেমেছে নেতাকর্মীদের ঢল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মাঠজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার–ফেস্টুন, স্লোগান আর উচ্ছ্বাসে মুখরিত পুরো এলাকা। প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছেন লাখো নেতাকর্মী।

রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরের বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, লালখানবাজার, টাইগারপাস এলাকাসহ বিভিন্ন জায়গায় সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তাদের হাতে বিভিন্ন রঙের ক্যাপ, টি-শার্ট, দলীয় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পতাকা রয়েছে। ধানের শীষের স্লোগান দিচ্ছেন কর্মী-সমর্থকরা। আশপাশের উপজেলার কর্মী-সমর্থকরা আসছেন বাস বা ট্রাকে চেপে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

July 2, 2026
Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

July 2, 2026
Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

July 1, 2026

Latest News

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa